News Flash

  • Home
  • Uncategorized
  • অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দু’টি দিক : রাষ্ট্রপতি
Image

অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দু’টি দিক : রাষ্ট্রপতি

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দু’টি দিক। শুক্রবার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে আয়োজিত মানবাধিকার দিবসে এই বার্তায় দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মানবাধিকার দিবস উদযাপন অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেছেন, “মানবাধিকারের বিষয়টি ন্যায়সঙ্গতভাবে অধিকারের উপরই কেন্দ্রীভূত, ভারতে আমরা সর্বদা বুঝতে পেরেছি, ঠিক যেমন গান্ধীজি প্রায়শই পুনরাবৃত্তি করেছিলেন, অধিকার এবং কর্তব্য একই মুদ্রার দু’টি দিক।”

সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে রাষ্ট্রপতি বলেছেন, “আমাদের সংবিধানের প্রস্তাবনা ন্যায়বিচার, স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের উপর জোর দেয়। আমার মতে এই চারটি শব্দ মানবাধিকারকে সুন্দরভাবে ব্যক্ত করে।” মানুষের জীবনের অধিকার ও স্বাস্থ্যের অধিকারকে নিশ্চিত করার জন্য চিকিৎসক, বিজ্ঞানী-সহ সমস্ত কোভিড যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির সংযোজন, “জনগণের জীবনের অধিকার এবং স্বাস্থ্যের অধিকার সমুন্নত রাখার বীরত্বপূর্ণ প্রচেষ্টার জন্য আমি সমস্ত চিকিৎসক, বিজ্ঞানী এবং অন্যান্য সমস্ত ‘করোনা যোদ্ধাদের’ অভিনন্দন জানাই।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top