News Flash

  • Home
  • Uncategorized
  • শনিবার সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন প্রায় ২৯ লক্ষ কৃষক
Image

শনিবার সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবেন প্রায় ২৯ লক্ষ কৃষক

নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): শনিবার, ১১ ডিসেম্বর উত্তর প্রদেশের বলরামপুরে সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্প উদ্বোধন হলে উপকৃত হবেন ৬ হাজার ২০০ গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক। পাশাপাশি ১৪ লক্ষ হেক্টরের বেশি সেচ জমিতে নিশ্চিত জল সরবরাহ প্রদান করবে। সরযূ নাহার জাতীয় প্রকল্পের মাধ্যমে পূর্ব উত্তর প্রদেশের ৯টি জেলা-বাহরাইচ, শ্রাবস্তী, বলরামপুর, গোন্ডা, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, গোরক্ষপুর এবং মহারাজগঞ্জ জেলা উপকৃত হবে।

শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে, শনিবার উত্তর প্রদেশের বলরামপুরে সরযূ নাহার জাতীয় প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরযূ নাহার জাতীয় প্রকল্পটি ৯৮০০ কোটি টাকার বেশি ব্যয়ে নির্মিত হয়েছে, যার মধ্যে বুগত ৪ বছরে ৪,৬০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছিল। সরযূ নাহার জাতীয় প্রকল্পের মাধ্যমে পূর্ব উত্তর প্রদেশের ৯টি জেলা-বাহরাইচ, শ্রাবস্তী, বলরামপুর, গোন্ডা, সিদ্ধার্থনগর, বাস্তি, সন্ত কবির নগর, গোরক্ষপুর এবং মহারাজগঞ্জ জেলা উপকৃত হবে।

প্রধানমন্ত্রীর দফতর থেকে আরও জানানো হয়েছে, ওই অঞ্চলে জল সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার জন্য এই প্রকল্প ৫টি নদী- ঘাঘরা, সরযূ, রাপ্তি, বানগঙ্গা এবং রোহিণীর সঙ্গে যুক্ত। এই প্রকল্প উদ্বোধন হওয়ার পর উপকৃত হবেন ৬ হাজার ২০০ গ্রামের প্রায় ২৯ লক্ষ কৃষক।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top