News Flash

  • Home
  • Uncategorized
  • ৫৮ নম্বর ওয়ার্ডের প্রচারে সন্দীপন, বললেন মমতার অনুপ্রেরণায় রাজনীতিতে আসা
Image

৫৮ নম্বর ওয়ার্ডের প্রচারে সন্দীপন, বললেন মমতার অনুপ্রেরণায় রাজনীতিতে আসা

কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.): আর কিছু দিন পরই পুরভোট। হাতে সময় কম, পুরভোটকে কেন্দ্র করে জোরকদমে বর্তমানে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কলকাতা পুরভোটে ৫৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সন্দীপন সাহা। শুক্রবার নিজের ওয়ার্ডে প্রচার সারলেন তিনি। বহু দিন ধরেই তৃণমূলের সৈনিক সন্দীপন সাহা। ৫২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তিনি।

এরপর সেই ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত হওয়ায় এবার তিনি লড়বেন ৫৮ নম্বর ওয়ার্ডে। জেভিয়ার্সের প্রাক্তনী বিধায়ক পুত্র সন্দীপন সাহা ৫৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হওয়ার পর থেকেই বেরিয়ে পড়েন প্রচারে। শুক্রবার নিজের ওয়ার্ডে প্রচারে সারেন তৃণমূল প্রার্থী। প্রচারে বেরিয়ে সন্দীপন সাহার সাফ মন্তব্য, ”মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজনীতিতে আসা।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top