News Flash

  • Home
  • Uncategorized
  • ভুল শুধরে স্বধর্মে ফিরে আসাই প্রকৃত মানব ধর্ম : মিলিন্দ পারান্ডে
Image

ভুল শুধরে স্বধর্মে ফিরে আসাই প্রকৃত মানব ধর্ম : মিলিন্দ পারান্ডে

লখনউ, ১০ ডিসেম্বর (হি.স.): সম্প্রতি নিজস্ব ধর্মে ফিরে এসেছেন জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী, স্বধর্মে ফিরে আসা জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীকে শুক্রবার বিশ্ব হিন্দু পরিষদের কার্যালয়ে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মিলিন্দ পারান্ডে। মিলিন্দ পারান্ডে বলেছেন, জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীর এই সিদ্ধান্ত অভিনন্দনের যোগ্য। তাঁর এই সিদ্ধান্তে সেই সমস্ত মানুষজন অনুপ্রাণিত হবেন, যাঁরা স্বধর্মে ফিরে আসতে ইচ্ছুক। ভুল শুধরে স্বধর্মে ফিরে আসাই মানব ধর্ম। যাঁরা হিন্দু ধর্মে ফিরে যেতে চান তাঁদের আমরা আন্তরিকভাবে স্বাগত জানাব।

বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী মিলিন্দ পারান্ডে আরও বলেছেন, “শিয়া সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ওয়াসিম রিজভি বিগত কয়েক বছর ধরে মুসলিম সমাজের কুরীতি এবং গোঁড়ামি রুখতে অনেক অভূতপূর্ব প্রচেষ্টা করেছিলেন, কিন্তু ইসলামী জিহাদি এবং মৌলবাদীরা নিজেদের পায়ে আঘাত করাকেই উপযুক্ত বলে মনে করেছে। মুসলিম সমাজের বুদ্ধিদীপ্ত অংশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ইসলামী মৌলবাদকে নির্মূল করার উদ্যোগ নেওয়া উচিত। তা নাহলে বাকিরা যে জিহাদি মানসিকতা ও ধর্মান্ধতায় ভুগছে, তা ইসলামকেও গ্রাস করবে।

বিশ্ব হিন্দু পরিষদের লখনউয়ে অবস্থিত রাম ভবনে কার্যালয়ে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগীকে স্বাগত জানিয়ে মিলিন্দ পারান্ডে আরও বলেছেন, শ্রী রাম জন্মভূমির মুক্তির প্রেক্ষাপটে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী যে কাজ করেছেন সে জন্য তিনি কৃতজ্ঞতার যোগ্য। আমরা সকলকে ভুল শুধরে নিজ ধর্মে ফিরে আসার আহ্বান জানাই। হিন্দু সমাজ তাঁদের আন্তরিকভাবে স্বাগত জানাবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top