News Flash

  • Home
  • Uncategorized
  • AIDSO : শিক্ষার বেসরকারীকরণের অভিযোগ এনে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ এআইডিএসও’র
Image

AIDSO : শিক্ষার বেসরকারীকরণের অভিযোগ এনে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ এআইডিএসও’র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ শিক্ষাক্ষেত্রকে বেসরকারিকরণের প্রতিবাদে শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে শামিল হয় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন৷ রাজ্য সরকার শিক্ষাব্যবস্থাকে বেসরকারিকরণের যে উদ্যোগ গ্রহণ করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশন৷ সংগঠনের পক্ষ থেকে রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার আগরতলায় শিক্ষা ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন করা হয়৷


প্রতিবাদ বিক্ষোভ স্থল থেকে সংগঠনের এক প্রতিনিধি দল শিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করে দাবি সনদ তুলে দেন৷ সংগঠনের রাজ্য সভাপতি মৃদুল কান্তি সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্য সরকার শিক্ষা কেন্দ্রকে বেসরকারিকরণের উদ্যোগ গ্রহণ করেছে৷ শিক্ষাক্ষেত্রে বেসরকারিকরণ করা হলে রাজ্যের ছেলেমেয়েরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে এবং শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ অবিলম্বে রাজ্য সরকারকে এই সর্বনাশা পথ থেকে দূরে সরে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়৷


অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অরগানাইজেশনের রাজ্য সভাপতি আরো বলেন কোন অজুহাতেই শিক্ষাকে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া যাবে না৷ রাজ্যের বিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করতে হবে৷ গুণগত শিক্ষার ব্যবস্থা করতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে৷ ও শিক্ষক কর্মচারী নিয়োগের দায়িত্ব চুক্তিবদ্ধও সংস্থার হাতে তুলে দেওয়া যাবে না বলেও তিনি অভিমত ব্যক্ত করেছেন৷ রাজ্য সরকার শিক্ষাকে বেসরকারিকরণের পথ থেকে সরে না আসলে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top