News Flash

  • Home
  • Uncategorized
  • Mayor : পুর নিগমের মেয়র পদে দায়িত্ব নিলেন দীপক মজুমদার
Image

Mayor : পুর নিগমের মেয়র পদে দায়িত্ব নিলেন দীপক মজুমদার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেছেন দীপক কুমার মজুমদার৷ বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি বৃহস্পতিবার দায়িত্বভার গ্রহণ করেন৷ নতুন আঙ্গিকে পথচলার শুরু করল আগরতলা পুরনিগম৷ ৫১ আসন বিশিষ্ট আগরতলা পুর নিগমের সবকটি আসন জয় করে পুর নিগমের দায়িত্ব গ্রহণ করল বিজেপি৷


পুরো নিগমের মেয়র হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন দীপক কুমার মজুমদার৷ তিনি এর আগে আগরতলা পৌর পরিষদের পুর পিতা হিসেবে দায়িত্ব পালন করেছেন৷ স্বাভাবিক কারণেই পুর প্রশাসন পরিচালনা করার মত অভিজ্ঞতা রয়েছে দীপক বাবুর৷ বৃহস্পতিবার পৌর নিগমের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার৷ দায়িত্বভার গ্রহণ করার সময় তার সঙ্গে ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি ডক্টর মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ দায়িত্বভার গ্রহণ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর নিগমের নবনিযুক্ত মেয়র দীপক কুমার মজুমদার বলেন, বিগত ২৫ বছরে পুর এলাকার মানুষের চাহিদা পূরণ করতে পারেনি বিগত বামফ্রন্ট সরকার৷


বর্তমান পুরো নিয়ম এবং সরকার হাতে হাত ধরে পুর এলাকার উন্নয়নে কাজ করবে বলে তিনি পুর এলাকার জনগণকে আশ্বস্ত করেছেন৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে মেয়র বলেন নর্দমা সাফাই, মশার প্রাদুর্ভাব থেকে রক্ষা, জল নিকাশি ব্যবস্থা, শহর এলাকা পরিচ্ছন্ন রাখা সহ বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে সময়মতো সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে৷ তিনি বলেন স্থানীয় জনগণের সঙ্গে যোগসূত্র স্থাপন করে সমস্যাগুলি খতিয়ে দেখার উদ্যোগ গ্রহণ করা হবে৷ স্থানীয় মানুষের কি কি জরুরী সমস্যা রয়েছে সেগুলো সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয়টিও সামনে তুলে ধরেন মেয়র৷সাংবাদিকদের অপর এক প্রশ্ণের উত্তরে পুরনিগমের নবনিযুক্ত মেয়র বলেন, গতানুগতিক পদ্ধতি পরিবর্তন করে কাজকর্মে স্বচ্ছতা ও কর্মসংসৃকতি পরিবর্তন করা হবে৷


পুর এলাকায় বসবাসকারী জনগণের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তন আনার জন্য যাবতীয় প্রয়াস নেয়া হবে৷ পৌরনিগমের কোন কর্মচারী বন্ধু জনগণকে অসহযোগিতা পড়লে কিংবা হয়রানি করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন৷দায়িত্বভার গ্রহণ করার পর পুর নিগমের মেয়র দীপক কুমার মজুমদার বলেন,কাউন্সিলর থেকে শুরু করে মেয়র এর সঙ্গে যেকোনো সমস্যা নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারবেন যে কোন সাধারণ জনগণও৷ বর্তমান পুর নিগম পুর নাগরিকদের সঠিক পুর পরিষেবা দিতে বদ্ধপরিকর বলেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top