News Flash

  • Home
  • Uncategorized
  • Trinamool : রাজভবন অভিযান করবে তৃণমূল
Image

Trinamool : রাজভবন অভিযান করবে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ ১৫ দফা দাবিতে আগামী ৫ জানুয়ারি রাজভবন অভিযান করবে তৃণমূল কংগ্রেস৷ বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক নিজ বাসভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান৷ রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ মোট ১৫ দফা দাবিতে রাজভবন অভিযান এর সিদ্ধান্ত গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস৷


রাজভবন অভিযানের সামিল হওয়ার জন্য রাজ্যের সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য স্টিয়ারিং কমিটির কনভেনার সুবল ভৌমিক৷ বৃহস্পতিবার নিজ বাস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যে আইন- শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে৷ মহিলা নির্যাতন, দোকানপাট, বাড়িঘর সহ নানা স্থানে হামলা, অগ্ণিসংযোগ, বাইক বাহিনীর তান্ডব প্রতিনিয়ত অব্যাহত রয়েছে৷ আগরতলা পূর্ব মহিলা থানায় হামলার ঘটনা সংঘটিত করেছে শাসক দলের দুর্বৃত্ত বাহিনী৷


এই হামলার ঘটনায় কারা জড়িত রয়েছে সে সম্পর্কিত যাবতীয় ভিডিও রয়েছে ফুটেজ রয়েছে৷ প্রকাশ্য দিবালোকে মহিলা থানায় হামলার ঘটনার তদন্তের জন্য একজন উচ্চ আদালতের বিচারপতিকে দিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷রাজভবন অভিযান উপলক্ষে ১৫ দফা দাবির মধ্যে অন্যান্য দাবিগুলো হলো অবিলম্বে শূন্যপদ পূরণ করা, বেকারদের কর্মসংস্থান, রাজ্যে শিল্প স্থাপন করে বেকারদের কাজের ব্যবস্থা করা, বিদ্যুৎ মাশুল ৫০ হ্রাস করা, গ্রামীণ রাস্তাঘাট সংস্কার,জাতীয় সড়ক নির্মাণে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, শিক্ষা বেসরকারিকরণ বন্ধ করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা৷ সবর্োপরি নৈরাজ্য বন্ধ করতে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top