News Flash

  • Home
  • Uncategorized
  • সব দাবি মানল কেন্দ্র, অবশেষে আন্দোলন প্রত্যাহার কৃষকদের
Image

সব দাবি মানল কেন্দ্র, অবশেষে আন্দোলন প্রত্যাহার কৃষকদের

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : অবশেষে আন্দোলন প্রত্যাহার করল বিক্ষোভকারী কৃষকরা। কেন্দ্রের আশ্বাসের পরই বছরব্যাপী রাজধানী দিল্লির সীমান্তে চলা এই আন্দোলন প্রত্যাহার করছে বিক্ষোভকারী কৃষকরা। কেন্দ্র জানিয়েছে, তিনটি কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলন চলাকালীন মারা যাওয়া কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং সমস্ত আন্দোলন সম্পর্কিত মামলা প্রত্যাহার করা হবে। এর পরই বৃহস্পতিবার আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করে কৃষকরা।
এর আগে সংযুক্ত কিষাণ মোর্চা গত সন্ধ্যায় বলেছিল যে তাদের ১৪ মাসের আন্দোলন বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রত্যাহার করা হবে। তবে তারা সরকারের সংশোধিত চূড়ান্ত অনুলিপি পাওয়ার পরেই আন্দোলন প্রত্যাহার করবে বলে জানায়। কৃষকদের সেই সব দাবি কেন্দ্রীয় সরকার মেনে নিয়েছে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, দিল্লি সংলগ্ন গাজিপুর, টিকরি এবং সিঙ্ঘু সীমান্তে কৃষকদের বিক্ষোভ চলে বিগত একবছর ধরে। এই আবহে কয়েকদিন আগেই কৃষকদের তরফে আন্দোলন বন্ধের ইঙ্গিত মেলে। জানা গিয়েছে, ন্যূনতম সহায়ক মূল্য সহ একাধিক দাবির ক্ষেত্রে লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তাছাড়া খড় পোড়ানো ইস্যুতে কেন্দ্র কৃষকদের লিখিত প্রতিশ্রুতি দেবে কেন্দ্র। পাশাপাশি আন্দোলনকারী কৃষকদের বিরুদ্ধে থাকা পুলিশ কেস প্রত্যাহার করার বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। তবে কেন্দ্র নাকি শর্ত রেখেছিল যে আগে আন্দোলন প্রত্যাহার করতে হবে তারপর মামলা প্রত্যাহার করা হবে। তবে এই বিষয়টি মেনে নেননি আন্দোলনরত কৃষকরা। এই নিয়ে জটিলতা দেখা দিয়েছিল। তবে শেষ পর্যন্ত কৃষকরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা নে

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top