News Flash

  • Home
  • Uncategorized
  • সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
Image

সোনিয়া গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি. স.) : বৃহস্পতিবার কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে তাঁর ৭৫তম জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘শ্রীমতী সোনিয়া গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।’

সোনিয়াজিকে তাঁর জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও জন্মদিনে সোনিয়ার দীর্ঘায়ু কামনা করে টুইট করেছেন। পাশাপাশি, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও কংগ্রেস সভানেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সোনিয়া গান্ধী অবশ্য এ বছর তাঁর জন্মদিন পালন না করার সিদ্ধান্তই নিয়েছেন। করোনা-পরিস্থিতি এবং কৃষক বিক্ষোভের প্রেক্ষিতেই তাঁর এহেন সিদ্ধান্ত। এ বিষয়ে কংগ্রেস দলের তরফ থেকে নেত্রীর জন্মদিন পালন না করার ব্যাপারে সমর্থকদের নির্দেশিকাও দেওয়া হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top