News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির রোহিণী আদালতে বিস্ফোরণে আতঙ্ক, বন্ধ শুনানি, দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে
Image

দিল্লির রোহিণী আদালতে বিস্ফোরণে আতঙ্ক, বন্ধ শুনানি, দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স) : বৃহস্পতিবার সকালে দিল্লির রোহিণী আদালতে বিস্ফোরণের আতঙ্ক। তবে সেই বিস্ফোরণ ঘটে একটি ল্যাপটপ ফেটেই। দিল্লির অগ্নিনির্বাপণ বিভাগ এই তথ্য জানিয়েছে। বিস্ফোরণের তীব্র শব্দ এবং আকস্মিকতায় আতঙ্ক ছড়ায় আদালত চত্বরে। ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। পরে জানা যায়, আদালত চত্বরে একটি ল্যাপটপ ফেটেই সম্ভবত ওই বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিক তদন্ত রিপোর্টে এ কথা জানা গিয়েছে। যদিও দমকল বিভাগ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখনই নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না কিছু।
বৃহস্পতিবার সকাল ১০টা ৪০ মিনিটে ওই বিস্ফোরণ ঘটে। আদালতের দৈনন্দিন কাজ শুরু হয়ে গিয়েছিল সেই সময়। আচমকা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায়। মাঝ পথে বন্ধ হয়ে যায় শুনানি। খবর পেয়েই ঘটনাস্থলে পাঠানো হয় দমকলের সাতটি ইঞ্জিন।

এর আগে দিল্লির রোহিণী আদালতে এমন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গ্যাংস্টারদের দু’পক্ষের গুলি বিনিময়ে আদালত চত্বরেই নিহত হয়েছিলেন এক গ্যাংস্টার ও তাঁর সঙ্গী। বৃহস্পতিবারের ঘটনায় তাই দ্রুত সতর্ক হয় পুলিশ।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top