News Flash

  • Home
  • Uncategorized
  • চপার দুর্ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচনের প্রতিশ্রুতি রাজনাথ সিংয়ের
Image

চপার দুর্ঘটনায় দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচনের প্রতিশ্রুতি রাজনাথ সিংয়ের

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি. স.) : তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় ঘটা এমআই-১৭ চপার দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানিয়ে সংসদে বিবৃতি দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দ্রুত তদন্ত কমিটি গড়ে সত্য উন্মোচনের প্রতিশ্রুতি দিলেন তিনি। একইসঙ্গে, সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত-সহ নিহতদের সম্মানে বৃহস্পতিবার সংসদে সমস্ত বিক্ষোভ কর্মসূচী স্থগিত করার কথা ঘোষণা করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি।

এদিন সংসদে রাজনাথ সিং বলেন, “চপার দুর্ঘটনায় ১৪ জনের মধ্যে সস্ত্রীক চিফ অফ ডিফেন্স স্টাফ-সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। সেনা হাসপাতালে চিকিৎসা চলছে দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তি গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংয়ের। প্রয়োজনে তাঁকে অন্য হাসপাতালে পাঠানো হতে পারে। নিহতদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য পালন করা হবে।” একইসঙ্গে সংসদে প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, এই ঘটনার কারণ খুঁজে বের করতে তিন বহিনীর যৌথ তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছে বায়ুসেনা। তদন্ত কমিটির নেতৃত্বে থাকবেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং। এদিকে, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটির ব্ল্যাকবক্স খুঁজে পাওয়া গিয়েছে । তামিলনাড়ু ও কর্ণাটক সীমান্তে কুন্নুড় জেলাতে উদ্ধার হয় ব্ল্যাকবক্স। বিশেষজ্ঞদের বক্তব্য এই উদ্ধার হওয়া ব্ল্যাকবক্সের ডেটা পরীক্ষা করেই জানা যাবে দুর্ঘটনার প্রকৃত কারণ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top