News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়ল মৃতের সংখ্যাও
Image

দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, বাড়ল মৃতের সংখ্যাও

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.) : ফের দেশের দৈনিক করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। একদিনে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল। বাড়ল করোনার অ্যাকটিভ কেসও। উদ্বেগ বাড়িয়ে খানিকটা বেড়েছে মৃতের সংখ্যাও।

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ৪১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় অনেকটাই বেশি। এরমধ্যে শুধুমাত্র কেরলেই আক্রান্তের সংখ্যা ৫,০৩৮ জন। মহারাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯৩ জন। এদিকে মারণ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ১৫৯ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। এখনও পর্যন্ত করোনায় দেশে মোট মৃতের সংখ্যা ৪ লক্ষ ৭৪ হাজার ১১১ জন। উদ্বেগ বাড়িয়ে এদিন বেড়েছে করোনার অ্যাকটিভ কেসও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ৯৪ হাজার ৭৪২ জন। তবে, ধীরে ধীরে বাড়ছে সুস্থতার হার।

করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত মহারাষ্ট্রের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার করোনা মুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। তবে তাঁকে এখনও ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। অপরদিকে কেরলের কেয়ার হাসপাতালের অধ্যক্ষ পদ্মাভ সেনয় দাবি করেছেন, ভারতে ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাব অতটা পড়বে না। যেমনটা লক্ষ্য করা যাচ্ছে ইউরোপীয় দেশগুলিতে। কারণ ভারতের সিংহভাগ মানুষই একবার করোনায় আক্রান্ত হয়েছেন, না হয় করোনার টিকা নিয়েছেন। বর্তমানে ভারতে সুস্থতার হারও খুব সন্তোষজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৮ হাজার ২৫১ জন। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩০ কোটি ৩৯ লক্ষেরও বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৮০ লক্ষের বেশি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top