News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ান-এনকাউন্টারে নিকেশ তিন জঙ্গি, উদ্ধার গোলা-বারুদ
Image

শোপিয়ান-এনকাউন্টারে নিকেশ তিন জঙ্গি, উদ্ধার গোলা-বারুদ

শ্রীনগর, ৮ ডিসেম্বর (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে তিন সন্ত্রাসবাদী। মৃত জঙ্গিদের নাম আমির হুসেন, রাইশ আহমেদ ও হাসিফ ইউসুফ। এরা সবাই লস্কর জঙ্গির (টিআরএফ)। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার চেক চোলান এলাকার ঘটনা। কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত জঙ্গিদের বিরুদ্ধে সুরক্ষা বাহিনী ও সাধারণ মানুষকে খুন করার অভিযোগ রয়েছে। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গোলা-বারুদ উদ্ধার করা হয়েছে।কাশ্মীর জোন পুলিশ আরও জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার চেক চোলান এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়া পর বুধবার ভোররাত থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। প্রবল ঠাণ্ডার মধ্যেই শুরু হয় গুলির লড়াই, জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তাই চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। দুপুরের দিকে কাশ্মীর পুলিশ জানায় এনকাউন্টারে লস্কর জঙ্গির (টিআরএফ)মোট তিন জঙ্গি নিকেশ হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top