News Flash

  • Home
  • Uncategorized
  • Winter : শীতের আগমনী বার্তা পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে
Image

Winter : শীতের আগমনী বার্তা পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। অচিরেই রাজ্যে জাঁকিয়ে পড়বে শীত। বুধবার সকাল থেকেই শীতের আগমনী বার্তা পরিলক্ষিত হয়েছে গোটা রাজ্য জুড়ে। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা গেছে রাজধানী আগরতলা শহরের রাস্তাঘাট।বৃষ্টি শেষ হতে না হতেই রাজধানী আগরতলা শহর ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন।

মেঘলা আকাশ। কুয়াশায় চারিদিক ঘেরা। রাস্তাঘাটও অন্যান্য দিনের তুলনায় নীরব। সাধারণ জনগণকেও অন্যান্য দিনের তুলনায় ঠান্ডা এবং কুয়াশার কারণে খুব কম দেখা যায়। প্রাতঃভ্রমণ কারীরা জানান আকাশে মেঘ কেটে যাওয়ায় খানিকটা ঠান্ডা অনুভূত হচ্ছে। মেঘ কেটে যাওয়ার পাশাপাশি কুয়াশার চাদরে ঢেকে গেছে ওটা রাজধানী আগরতলা শহরের রাস্তাঘাট। সকালে যে সব ছোটখাটো যানবাহন বের হয়েছে রাস্তায় সেগুলো আলো জ্বালিয়ে চলাচল করেছে।

প্রাতঃভ্রমণকারী অনেকেরই বক্তব্য অন্যান্য বছরের তুলনায় এই সময়ে শীত অনেকটাই কম। তবে ঘন কুয়াশা জানান দিচ্ছে অচিরেই শীত জাঁকিয়ে পড়বে। শীতের আনন্দ উপভোগ করতে অপেক্ষায় প্রহর গুনছেন রাজ্যের মানুষজন। মেঘ কেটে গিয়ে ঝাপিয়ে পড়তে শুরু করেছে রাজধানী আগরতলা শহরসহ রাজ্যের প্রায় সর্বত্রই। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যে প্রচন্ড শীত অনুভূত হবে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top