News Flash

  • Home
  • Uncategorized
  • Detain : টেপানিয়া ইকো পার্ক এলাকায় ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজনকেই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ
Image

Detain : টেপানিয়া ইকো পার্ক এলাকায় ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজনকেই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। টেপানিয়া ইকো পার্ক এলাকায় ধর্ষণ কাণ্ডে অভিযুক্ত চারজনকেই আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হয়েছে। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ। গত ২০ নভেম্বর পতিছড়ি মেলা থেকে ভোর রাতে স্বামী-স্ত্রী নিজ বাইকে করে বাড়ি ফেরার সময় স্বামীকে মারধর করে স্ত্রীকে নিয়ে যায় দুস্কৃতিকারীরা।

মহিলাকে ধর্ষণ করে টেপানিয়া ইকো পার্ক এলাকায় ফেলে দিয়ে যায় ধর্ষণকারীরা। ঘটনার বিবরণে জানা যায়, কিল্লা জলেমার বাসিন্দা স্বামী স্ত্রী পতিছড়ি মেলা থেকে ভোর রাত্রিবেলায় বাইকে করে বাড়ি ফেরার সময় উদয়পুর টেপানিয়া এলাকায় আসতেই তাদের পেছনে থাকা একটি অলটো গাড়ি করে আসা তিন জন মিলে প্রথমে তাদের বাইকে ধাক্কা মারে।তৎক্ষনাত তার স্ত্রী বাইক থেকে ছিটকে পড়ে যায়। স্ত্রীকে বাঁচাতে গিয়েছিল স্বামী।তখনই স্বামীকে এলোপাথারী মেরে রাস্তায় ফেলে দিয়ে স্ত্রীকে নিয়ে যায় দুস্কৃতিকারীর দল l

এমনটাই অভিযোগ করেছেন স্বামী l পরবর্তী সময় রাধাকিশোর পুর থানায় অভিযোগ জানালে পুলিশ ঘটনার তদন্তে নামে। প্রথমে টেপানিয়া এলাকার গ্যাস গোডাউন রোড এলাকা থেকে তার স্ত্রীকে উদ্ধার করে পুলিশ। আক্রান্ত ও ধর্ষিতা মহিলাকে উদয়পুর মহিলা থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে সোনামুড়া থেকে পুলিশের আপ্রাণ চেষ্টায় তিন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করতে পারলেও মূল অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ। রাব্বান আলী, সাদ্দাম হোসেন, তাজুর ইসলাম নামে এই তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্তদের আদালতে তুলে রিমান্ডে নেওয়া হয়।

অন্যদিকে শনিবার সোনামুড়া মহকুমা পুলিশ অধিকারীর বনোজ বিপ্লব দাস এবং ওসি নন্দন দাস এর নেতৃত্বে গোপন সূত্রের খবরের মাধ্যমে মূল অভিযুক্ত শামিমান হোসেন ওরফে নয়নকে গ্রেফতার করে ভোলামুড়া এলাকা থেকে। তার বাড়ি সোনামুড়া থানাধীন রাঙ্গামাটিয়া। , রাতেই অভিযুক্তকে রাধাকিশোর পুর থানার পুলিশ এর হাতে তুলে দেওয়া হয়। জানা যায়,তারা শুধু কিডন্যাপ নয়, গরু চুরি থেকে শুরু করে রাজ্যের অনেক জায়গার বাইক চুরি, স্বর্ণের চেইন ছিনতাই, বাড়ি লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত l

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top