News Flash

  • Home
  • Uncategorized
  • Complaints : বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে নানা অভিযোগ
Image

Complaints : বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে নানা অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর।। বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসার পরিসেবা নিয়ে প্রায়ই নানা অভিযোগ উঠে আসছে। এরইমধ্যে বুধবার বিশালগড় হাসপাতালে অক্সিজেন প্ল‍্যান্ট স্থাপন করার বিষয়টি খতিয়ে দেখতে স্বাস্থ্য দপ্তরের স্টেট নোডাল অফিসার সহ প্রতিনিধি দল বিশালগড় মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন।

দেশের সাথে রাজ্যে যখন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল তখন বহু করোনা আক্রান্ত রোগীকে অক্সিজেনের অভাব মারা যেতে হয়েছিল। পরবর্তী সময় সমস্ত রোগীর স্বার্থে প্রধানমন্ত্রী কেয়ার ফান্ডের দ্বারা রাজ্যের বিভিন্ন হাসপাতালে বসানো হয়েছিল অক্সিজেন প্ল‍্যান্ট। সেই অনুযায়ী বেশ কয়েকমাস আগে বিশালগড় মহকুমা হাসপাতালেও বসানো হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট। যদিও এই অক্সিজেন প্ল্যান্ট এখনো সঠিক ভাবে চালু হয়নি বিশালগড় মহকুমা হাসপাতালে। এদিকে সেই অক্সিজেন প্ল্যান্ট এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে লাগানো অক্সিজেন সঠিক ভাবে আছে কি না এবং কোনো ধরনের সমস্যা আছে কি না তা সরজমিনে খতিয়ে দেখেন স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল।

বুধবার স্বাস্থ্য দপ্তরের এই প্রতিনিধি দলটি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এদিন উপস্থিত ছিলেন মেকানিকাল ডিভিশনের স্টেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রীতিশ দে, স্টেট নোডাল অফিসার ডক্টর সমর্পিতা দত্ত, মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডক্টর জ্যোতির্ময় দাস, বিশালগড় মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডক্টর রিয়েল মজুমদার সহ অন্যান্যরা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেকানিকাল ডিভিশনের স্টেট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রীতিশ দে বলেন, প্রধানমন্ত্রী কেয়ার ফান্ড থেকে বিশালগড় মহকুমা হাসপাতাল সহ রাজ্যের ১৪ টি হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানো হয়েছে।

তিনি বলেন খুব শীঘ্রই বিশালগড় মহকুমা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন পৌঁছাবে।বিশালগড় মহকুমা হাসপাতালে অক্সিজেন প্ল‍্যান্ট বসানো হলেও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন সেই সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না বলে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হয়েছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top