News Flash

  • Home
  • Uncategorized
  • পুরনো সংস্কৃতি ভুলে যান, পুর নিগমের সকলের উদ্দেশ্যে হুশিয়ারী নয়া মেয়রের
Image

পুরনো সংস্কৃতি ভুলে যান, পুর নিগমের সকলের উদ্দেশ্যে হুশিয়ারী নয়া মেয়রের

আগরতলা, ৮ ডিসেম্বর (হি. স.) : শপথ নিয়েই পুর নিগমের সমস্ত কর্মচারীদের পুরনো সংস্কৃতি ভুলে যাওয়ার নিদান দিলেন নব নিযুক্ত মেয়র দীপক মজুমদার। তাঁর দাওয়াই, উন্নয়ন কাজে বাধা দেবেন না। দায়িত্ব নিয়ে কাজ করুন। কারণ, সব কিছুর উপর নজর থাকবে আমার। সাথে পুর বাসীকে তিনি আশ্বস্ত করেন, আগরতলা শহরের সমস্ত সমস্যা সমাধানে ট্রিপল ইঞ্জিন কাজ করবে।


মেয়র পদে শপথ নিয়ে দীপক মজুমদার বলেন, ব্যক্তিগত ভাবে আজ আমার জন্য এক ঐতিহাসিক দিন। কারণ, বিজেপি কার্যকর্তা হওয়ার সুবাদে মহানাগরিক হতে পেরেছি। তাঁর কথায়, ২০১৮ সালে ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে উন্নয়নে মানুষের আস্থা প্রদর্শিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরাকে প্রতিনিয়ত সাহায্য করছেন। তাই, ত্রিপুরায় উন্নয়নের মহাযজ্ঞ চলছে। তাঁর দাবি, কেন্দ্র, রাজ্য এবং আগরতলা পুর নিগম ট্রিপল ইঞ্জিন মিলে নগরবাসীর সমস্ত সমস্যার সমাধান করবই।


এদিন তিনি বলেন, মানুষের আমাদের সাথে রয়েছেন। পুর ও নগর সংস্থা নির্বাচনে তা আবারও প্রমাণিত হয়েছে। তাই, নির্বাচনের পূর্বে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করবই, দৃঢ়তার সাথে বলেন তিনি। তাঁর বক্তব্য, ত্রিপুরা সরকার সাথে রয়েছে, ফলে নাগরিক সমস্যা সমাধানে কাজ করার সুযোগ হবে। তিনি কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনী প্রচারে গিয়ে নগরবাসীর সমস্ত অভিযোগ জেনেছেন। সেই অভিযোগ নিস্পত্তির জন্য ব্যবস্থা নেওয়া হবে।


তিনি দৃঢ়তার সাথে বলেন, আগরতলা শহরের সমস্ত সমস্যার নিস্পত্তি করবই। মানুষের সাথে কথা বলে, তাঁদের সাহায্য নিয়ে সমাধান করা হবে। এক্ষেত্রে পুর নিগমে সকলের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। তাঁর হুশিয়ারী, পুরনো সংস্কৃতি ভুলে যান। উন্নয়ন কাজে যারা বাধা দেবেন তাঁদের দিকেই সজাগ নজর থাকবে আমার।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top