News Flash

  • Home
  • Uncategorized
  • দুর্ঘটনার কবলে সেনা কপ্টার, সস্ত্রীক বিপিন রাওয়ত ছাড়া ছিলেন আরও ৭ জন, ৪ জনের মৃত্যুর আশঙ্কা
Image

দুর্ঘটনার কবলে সেনা কপ্টার, সস্ত্রীক বিপিন রাওয়ত ছাড়া ছিলেন আরও ৭ জন, ৪ জনের মৃত্যুর আশঙ্কা

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স) : তামিলনাড়ুর কুন্নুরে দুর্ঘটনার কবলে পড়ল সেনার হেলিকপ্টার। জঙ্গলের মধ্যে কপ্টার ভেঙে পড়ে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। হেলিকপ্টারে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক বিপিন রাওয়ত ছাড়াও আরও সাত জন ছিলেন। ছিলেন বিপিনের স্ত্রী মধুলিকা রাওয়তও। এছাড়াও বেশ কয়েকজন পদস্থ সেনা কর্তা ছিলেন। ব্রিগেডিয়ার এল এস লিড্ডর, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল হেলিকপ্টারে ছিলেন বলে জানা গিয়েছে। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর আহত সেনাকর্তাদের উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত ৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অনেকেই এখনও নিখোঁজ। জোরকদমে চলছে উদ্ধারকাজ। তাঁদের দ্রুত ওয়েলিংটন ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া হয়েছে।
বুধবার সকালে দুপুর ১২টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরে গভীর জঙ্গলের উপর ভেঙে পড়ে সেনার এমআই- ১৭ কপ্টারটি। ভেঙে পড়ার পরেই হেলিকপ্টারে আগুন ধরে যায়। নীলগিরির কালেক্টর জানিয়েছেন, কপ্টার দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। কপ্টার দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ভারতীয় বায়ুসেনা। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সেনা সূত্রের আরও খবর, তিন জনকে উদ্ধার করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। একই সঙ্গে জানানো হয়েছে, চার জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। যদিও সেনার তরফে সরকারিভাবে এখনও পর্যন্ত কোনও বিবৃতি জারি করা হয়নি। দুর্ঘটনার পরই সেনার তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রশ্ন উঠছে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা নিয়েও। দুর্গম পরিবেশের কারণে উদ্ধার কাজ ব্যহত হচ্ছে ।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top