News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর প্রদেশে লাল টুপি আসলে পরিবর্তনের রঙ : অখিলেশ যাদব
Image

উত্তর প্রদেশে লাল টুপি আসলে পরিবর্তনের রঙ : অখিলেশ যাদব

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশে ‘লাল টুপি’ আসলে পরিবর্তনের রঙ। বললেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। একইসঙ্গে বিজেপিকে আক্রমণ করে অখিলেশ বলেছেন, উত্তর প্রদেশ পরিবর্তন চাইছে। বিজেপির দেওয়া প্রতিশ্রুতি নিছক ‘জুমলা’, তাঁরা লাগাতার মিথ্যে কথা বলছে। মঙ্গলবার উত্তর প্রদেশের গোরক্ষপুরের জনসভা থেকে সমাজবাদী পার্টিকে নানাভাবে খোঁচা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সপা-র লাল টুপি নিয়েও কটাক্ষ করেন মোদী। বুধবার দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি সপা প্রধান।

এদিন ‘লাল টুপি’-কে পরিবর্তনের রঙ আখ্যা দিয়ে অখিলেশ যাদব বলেছেন, “উত্তর প্রদেশ পরিবর্তন চাইছে। বিজেপির দেওয়া প্রতিশ্রুতি নিছক ‘জুমলা’, তাঁরা লাগাতার মিথ্যে কথা বলছে। তাঁরা মানুষকে বিভ্রান্ত করছে। বলুন তাঁরা কী কোনও প্রতিশ্রুতি পূরণ করেছে? কৃষকদের আয় কী দ্বিগুন হয়েছে? যুবসমাজ কী চাকরি পেয়েছে?” অখিলেশ যাদব আরও বলেন, “যাঁরা সরকারি সম্পত্তি বিক্রি করে তাঁরাই লাল রঙ নিয়ে বিরক্ত হয়। এটি এমন একটি সরকার যে সরকার শুধু বিক্রি করে। এতদিন ‘জুমলা’ সরকার ছিল, এখন ‘বেচু’ সরকারে পরিণত হয়েছে। তাঁরা এমন মন্তব্য করছেন, কারণ তাঁরা আসল বিষয় নিয়ে আলোচনা করতে ইচ্ছুক নয়।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top