News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্যায় জর্জরিত জ্যাকলিন, প্রতারণা মামলায় ইডি-র দফতরে হাজিরা অভিনেত্রীর
Image

সমস্যায় জর্জরিত জ্যাকলিন, প্রতারণা মামলায় ইডি-র দফতরে হাজিরা অভিনেত্রীর

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): সমস্যা ক্রমেই বাড়ছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। ৮ ডিসেম্বর, বুধবার, তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দফতরে। সেই মতো এদিন দিল্লিতে ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন জ্যাকলিন। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি টাকার প্রতারণা করার অভিযোগের মামলায় এদিন হাজিরা দিয়েছেন জ্যাকলিন।

গত রবিবার দুবাইয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে মুম্বই বিমানবন্দরে খানিক ক্ষণের জন্য আটক করা হয় জ্যাকলিনকে। মনে করা হয়েছিল, আটক করে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে। কিন্তু খানিক পরে মুম্বই বিমানবন্দর ছেড়ে বেরোনোর অনুমতি দেওয়া হয় অভিনেত্রীকে। নায়িকার বিরুদ্ধে ‘লুকআউট’ নোটিস জারি করেছে ইডি। এর আগে দু’বার জ্যাকলিনকে তলব করেছিল ইডি। সুকেশের সঙ্গে তাঁর সম্পর্ক, সুকেশের কারবারের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর জ্যাকলিনকে তৃতীয়বারের জন্য সমন পাঠানো হয়। সেই মতো বুধবার ইডি-র দফতরে হাজিরা দিয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top