News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক ও সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল মোদী সরকার : সোনিয়া গান্ধী
Image

কৃষক ও সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল মোদী সরকার : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের প্রতি তীব্র আক্রমণ শানালেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। বললেন, কৃষক ও সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল মোদী সরকার। কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর নেতৃত্বে বুধবার সকালে সংসদের সেন্ট্রাল হলে বৈঠকে বসে কংগ্রেসের সংসদীয় দল। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, অধীর রঞ্জন চৌধুরী, আনন্দ শর্মা, কে সি বেণুগোপাল প্রমুখ।

এদিনের বৈঠকে কৃষক আন্দোলনের সময় কৃষকদের মৃত্যু, রাজ্যসভার ১২ জন সাংসদকে সাসপেনশন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে টুইট করে জানানো হয়েছে, সোনিয়া গান্ধীর নেতৃত্বে জনস্বার্থে সংসদে আওয়াজ তুলতে প্রতিশ্রুতিবদ্ধ কংগ্রেস। এদিনের বৈঠকে সোনিয়া গান্ধী বলেছেন, “আন্দোলনের সময় নিজেদের জীবন উৎসর্গ করা ৭০০ জন কৃষককে আসুন আমরা শ্রদ্ধা জানাই। কৃষক ও সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল মোদী সরকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি প্রতিটি পরিবারের মাসিক বাজেট আগুন ধরাচ্ছে।”

কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে সোনিয়া গান্ধী আরও বলেছেন, আমরা সীমান্ত ইস্যুতে সংসদে পূর্ণাঙ্গ আলোচনার দাবি জানাচ্ছি।” ১২ জন সাংসদকে সাসপেনশনের নিন্দা করে সোনিয়া গান্ধী বলেছেন, “নজিরবিহীন ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত। আমরা ১২ জন সাংসদের পাশে রয়েছি।”

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top