News Flash

  • Home
  • Uncategorized
  • রেপো রেট ফের অপরিবর্তিত, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট
Image

রেপো রেট ফের অপরিবর্তিত, ৩.৩৫ শতাংশেই থাকল রিভার্স রেপো রেট

মুম্বই, ৮ ডিসেম্বর (হি.স.): রেপো রেট (যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) পুনরায় অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই), অপরিবর্তিত রাখা হয়েছে রিভার্স রেপো রেটও। অপরিবর্তিত থাকার পর বর্তমানে রেপো রেট ৪ শতাংশ এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশ। বুধবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতভাবে রেপো রেট ৪ শতাংশ রাখার পক্ষেই মতামত দিয়েছে। মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি (এমএসএফ) হার এবং ব্যাঙ্ক রেট ৪.২৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে এবং রিভার্স রেপো রেট ৩.৩৫ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

একইসঙ্গে আরবিআই গভর্নর জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে জিডিপি বৃদ্ধি ৯.৫ শতাংশ অনুমান করা হয়েছে। সিপিআই মুদ্রাস্ফীতি ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৫.৩ শতাংশ অনুমান করা হয়েছে। এদিন মুদ্রানীতি কমিটির বৈঠকের পর শক্তিকান্ত দাস জানিয়েছেন, “পেট্রোল ও ডিজেলের ওপর থেকে আবগারি শুল্ক এবং ভ্যাটের সাম্প্রতিক হ্রাস ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যবহারের চাহিদাকে বাড়াবে৷”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top