News Flash

  • Home
  • Uncategorized
  • Crime: গায়ে আগুন দিয়ে আত্মঘাতনী গৃহবধূ
Image

Crime: গায়ে আগুন দিয়ে আত্মঘাতনী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৭ ডিসেম্বর৷৷ সোমবার বিশালগড় ব্লকের অন্তর্গত পুরাথল রাজনগর এলাকার গৃহবধূ প্রিয়াঙ্কা সরকার বয়স আনুমানিক (২৫)৷ স্বামী রাকেশ দত্ত৷ বাড়ি বিশালগড় রঘুনাথপুর এলাকায়৷


দীর্ঘদিন যাবৎ স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে মারধোর এবং বাপের বাড়ি থেকে টাকা পয়সা এনে দেবার জন্য জ্বালা যন্ত্রণা প্রতিনিয়ত করে থাকতো৷ প্রিয়াঙ্কা সরকার সেই পাষণ্ড স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পেরে অবশেষে বাপের বাড়িতে চলে যায় পুরাতল রাজনগর এলাকায়৷ দীর্ঘদিন সেখানে থাকতো প্রিয়াঙ্কা সরকার৷ গতকাল রাত ৯টা নাগাদ প্রিয়াঙ্কা সরকার নিজ গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে৷ পরবর্তী সময়ে বাড়িঘরে লোকজন দেখতে পায় গায়ে আগুন জ্বলছে খবর পাঠায় বিশালগড় দমকল কর্মীদের৷ তারা ছুটে গিয়ে আহত প্রিয়াঙ্কা সরকার কে নিয়ে আসে বিশালগড় মহকুমা হাসপাতালে৷ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে জিবিপি হাসপাতালে রেফার করে৷ মঙ্গলবার সকালে দীর্ঘ কয়েক ঘণ্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে প্রিয়াঙ্কা সরকার মৃত্যুর কোলে ঢলে পড়ে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top