News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভায় অচলাবস্থার জন্য সরকারই দায়ী : মল্লিকার্জুন খাড়গে
Image

রাজ্যসভায় অচলাবস্থার জন্য সরকারই দায়ী : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): শান্ত হচ্ছেই না সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। গত কয়েকদিনের মতো মঙ্গলবারও বিরোধীদের হইচইয়ের কারণে দফায় দফায় মুলতুবি হয়ে যায় রাজ্যসভার অধিবেশন। রাজ্যসভায় অচলাবস্থার জন্য সরকারকেই দায়ী করলেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি রাজ্যসভার ১২ জন সাংসদকে বরখাস্ত করা সংবিধান ও গণতন্ত্রের পরিপন্থী বলে মন্তব্য করেছেন খাড়গে। এদিন বিরোধীরা যৌথভাবে জানিয়েছেন, ১২ জন সাংসদের সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাবেন। এদিন বরখাস্ত হওয়া ১২ জন সাংসদের ধর্ণাস্থলে আসেন এনসিপি প্রধান শরদ পওয়ার, শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত ও সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চনও।

সংসদের বাইরে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাড়গে বলেছেন, “১২ জন সাংসদকে সাসপেন্ড করা নিয়ম বিরোধী এবং অগণতান্ত্রিক। রাজ্যসভায় অচলাবস্থার জন্য সরকার পুরোপুরি দায়ী। আমরা চেয়ারম্যান ও সরকারের সঙ্গে কথা বলেছি, জানিয়েছি এভাবে সদস্যদের বরখাস্ত করতে পারবেন না। আগের বর্ষা অধিবেশনে যা ঘটেছে তার জন্য তাঁরা ভুলভাবে এবং অগণতান্ত্রিকভাবে ১২ জন সাংসদকে সাসপেন্ড করেছে।” খাড়গে বলেছেন, “আমরা রাজ্যসভার কাজকর্ম সহজতর করার জন্য অনেক চেষ্টা করেছি, আমরা চেয়ারম্যানের সঙ্গে বারবার দেখা করেছি, আমাদের মতামত তুলে ধরেছি যে সাংসদদের বরখাস্ত করা যেতে পারে শুধুমাত্র বিধি ২৫৬ অনুযায়ী।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top