News Flash

  • Home
  • Uncategorized
  • Rainfall in Tripura : ত্রিপুরায় ডিসেম্বরে রেকর্ড বৃষ্টি, ২৪ ঘন্টায় ১০৪.৩এমএম বৃষ্টিপাত
Image

Rainfall in Tripura : ত্রিপুরায় ডিসেম্বরে রেকর্ড বৃষ্টি, ২৪ ঘন্টায় ১০৪.৩এমএম বৃষ্টিপাত

আগরতলা, ৭ ডিসেম্বর (হি. স.) : ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে। শুধু আগরতলাতেই ১০৪.৩এমএম বৃষ্টিপাত হয়েছে। রেকর্ড বলার পেছনে কারণ হল, এখন চলছে ডিসেম্বর মাস। সাধারণত, ডিসেম্বর থেকে শীতের আগমন শুরু হয়ে যায়। তার বদলে প্রচন্ড বৃষ্টি আবহাওয়ার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া দফতর গতকালও সতর্কতা জারি করে রেখেছিল। কিন্ত ধারণা করেছিল, ঘুর্নিঝড়ের প্রভাব কাটিয়ে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তার বদলে দিনভর ভারী বৃষ্টিপাতে ত্রিপুরায় বেশ কিছু স্থানে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বিশালগড়-এ ফসলের ক্ষতি হয়েছে।


অনাহাওয়া দফতরের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সর্বশেষ ২০১০ সালে ১০ ডিসেম্বরে ২৪ ঘন্টায় ৩৮.২ এমএম বৃষ্টি হয়েছিল। এরপর থেকে কখনই ডিসেম্বরে ভারী বৃষ্টিপাতের নজির দেখেনি ত্রিপুরাবাসী। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ১৯৭৩ সালের ৯ ডিসেম্বর ৪৫.২এমএম এবং ১০ ডিসেম্বর ৫৯.৬এমএম, ১৯৭৯ সালের ১ ডিসেম্বর ৫০.১এমএম, ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর ৬৯.৩এমএম এবং ২০১০ সালের ১০ ডিসেম্বর ৩৮.২এমএম বৃষ্টিপাত হয়েছে। সেই তুলনায় এবছর ডিসেম্বর মাসে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০৪.৩এমএম বৃষ্টিপাত হয়েছে। যা গত কয়েক দশকের মধ্যে ডিসেম্বর মাসের নিরিখে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করেছে।


আবহাওয়া দফতর অবশ্য নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেনি। আগামীকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে। কারণ, আবহাওয়া দফতর মনে করছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে গেছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের দাবি, ভারী বৃষ্টিপাত হলেও ত্রিপুরায় কোথাও তেমন ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনো আসেনি। তাছাড়া, নদীর জলস্তরও তেমন বাড়েনি। ফলে, ভারী বৃষ্টিপাতে জনজীবনে সামান্য ছন্দপতন ঘটলেও, মানুষকে ক্ষতির মুখোমুখি বিশেষ হতে হয়নি বলেই মনে করা হচ্ছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top