News Flash

  • Home
  • Uncategorized
  • Agartala Municipal Corporation : আগামীকাল আগরতলা পুর নিগমে নব নির্বাচিতদের শপথ
Image

Agartala Municipal Corporation : আগামীকাল আগরতলা পুর নিগমে নব নির্বাচিতদের শপথ

আগরতলা, ৭ ডিসেম্বর (হি. স.) : আগামীকাল বুধবার পুর নিগমের নব নির্বাচিত সদস্য ও সদস্যা, মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেয়র পদে দীপক মজুমদার এবং ডেপুটি মেয়র পদে মনিকা দাস দত্ত শপথ নেবেন।


প্রসঙ্গত, আগরতলা পুর নিগমে ৫১টি আসনে সবকটিতেই বিজেপি প্রার্থীরা জয়ী হয়েছেন। মেয়র পদে বিজেপি দীপক মজুমদারকে বাছাই করেছেন। কারণ, তিনি ইতিপূর্বে আগরতলা পুর সভার পুর পিতার দায়িত্ব সামলেছেন।


পুর নিগমের কমিশনার দেবপ্রিয় বর্ধণ জানিয়েছেন, আগামীকাল দুপুর ১২টায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ১নং হলে আগরতলা পুর নিগমের নব নির্বাচিত সদস্য ও সদস্যা, মেয়র, ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিলের শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ ত্রিপুরা মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়াও সমাজের বিশিষ্ট ব্যক্তিরাও ওই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন।


প্রথা অনুযায়ী প্রথমে নিগমের নব নির্বাচিত সদস্য ও সদস্যাগণ শপথ নেবেন। তারপর তাঁরা সর্বসম্মতিক্রমে মেয়র নির্বাচন করবেন। মেয়র শপথ নেওয়ার পর তিনি ডেপুটি মেয়র এবং মেয়র-ইন-কাউন্সিলের গঠন করবেন এবং তাঁদের শপথ বাক্য পাঠ করাবেন।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top