News Flash

  • Home
  • Uncategorized
  • Losses : অকাল বর্ষণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন সবজি চাষিরা
Image

Losses : অকাল বর্ষণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন সবজি চাষিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। অকাল বর্ষণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন তেলিয়ামুড়া বিস্তীর্ণ অঞ্চল এর সবজি চাষিরা। তাদের মাথায় বাজ পরার উপক্রম। ক্ষতিগ্রস্ত কৃষকরা আর্থিক ক্ষতিপূরণ পাওয়ার মুখাপেক্ষী। জাওয়াদের প্রভাব আছড়ে পড়ল গোটা ত্রিপুরা জুড়ে। যার ফলে ৭২ ঘন্টা ধরে অবিরাম বৃষ্টির কারণে তেলিয়ামুড়া মহকুমার কৃষককূল সর্বস্বান্ত। কৃষকদের উৎপাদিত ফসল বিশেষ করে শীতকালীন সব্জি যেমন বেগুন, বাঁধাকপি, ফুলকপি, আলু, গাঁজর সহ বিভিন্ন শাক সব্জি কৃষি খেতেই পচন ধরছে।

বিশেষ করে শীতকালীন ফসল বেগুনে পচন ধরে মাঠেই নষ্ট হচ্ছে। যার ফলে কৃষকরা সর্বস্বান্ত হয়ে পড়ছে। তেলিয়ামুড়া মহাকুমার বাইশঘড়িয়া এলাকাটি মূলত কৃষি প্রধান এলাকা। এই এলাকার বেশিরভাগ মানুষজন কৃষি কাজের উপর নির্ভর করে নিজেদের সংসার প্রতিপালন করে আসছে দীর্ঘদিন ধরে।এ প্রসঙ্গে বলতে গিয়ে বাইশঘড়িয়া এলাকার এক কৃষক জানান, বিগত প্রায় কুড়ি বছর পর এমন ক্ষতির সম্মুখীন হয়েছে এই এলাকার কৃষকরা। যে পরিমাণ ক্ষতি হয়েছে তাতে করে প্রায় তিন থেকে চার বছর লেগে যাবে ঘুরে দাঁড়াতে ।

অপরদিকে আরেক কৃষক জানিয়েছেন, বেগুন, বাঁধাকপি, ফুলকপি, আলু, গাঁজর সহ বিভিন্ন শীতকালীন সব্জির ক্ষতি হয়েছে অসময়ে অবিরাম বৃষ্টির কারনে তেলিয়ামুড়া মহকুমার বাইশঘড়িয়া সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের কপালে বর্তমানে চিন্তার ভাঁজ। কারণ তাদের একমাত্র রুজি-রুটির মাধ্যম কৃষিকাজ। তারা বর্তমানে কি করবে তা ভেবে কূলকিনারা পাচ্ছেন না। রাজ্য সরকার সহ কৃষি দপ্তর অসহায় হতদরিদ্র কৃষকদের প্রতি যদি কৃপা দৃষ্টি প্রদান করে তবে উপকৃত হবে কৃষককূল এমনটাই অভিমত তাদের।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top