News Flash

  • Home
  • Uncategorized
  • Deputation : ধলাই জেলার জেলা শিক্ষা অধিকর্তার কাছে তিন দফা দাবিতে ডেপুটেশন
Image

Deputation : ধলাই জেলার জেলা শিক্ষা অধিকর্তার কাছে তিন দফা দাবিতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর।। ধলাই জেলার জেলা শিক্ষা অধিকর্তার কাছে তিন দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন সমগ্র শিক্ষা এমপ্লয়িজ’ অ্যাসোসিয়েশন এর গন্ডাছড়া মহাকুমা কমিটির কর্মকর্তারা। তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা সমগ্র শিক্ষা এমপ্লয়িজ ‘ অ্যাসোসিয়েশন গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে ধলাই জেলার শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করা হয়।

এদিনের ডেপুটেশনে উপস্থিত ছিলেন এস এস এ টিচার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক অনজিত দেববর্মা। তিন দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য দাবী হল পয়লা সেপ্টেম্বর 2019 থেকে এক হাজার টাকা ভাতা টিচার ইনচার্জ এর দায়িত্বে থাকা শিক্ষকদের প্রদান করার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত ধলাইয়ের শিক্ষকরা সেই টাকা পাইনি। সমস্ত শিক্ষকদের সেই টাকা প্রদান করার নিশ্চয়তা দিতে হবে। তিন দফা দাবি নিয়ে ধলাই জেলার শিক্ষা অধিকর্তা মিহির দেবনাথ এর সাথে মিলিত হয় শিক্ষকরা। দাবি মিটিয়ে না দিলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top