News Flash

  • Home
  • Uncategorized
  • পুরভোটে জ্বর মাপতে ৫,০০০ কর্মী নিয়োগ করবে রাজ্য নির্বাচন কমিশন
Image

পুরভোটে জ্বর মাপতে ৫,০০০ কর্মী নিয়োগ করবে রাজ্য নির্বাচন কমিশন

কলকাতা, ৭ ডিসেম্বর (হি. স.) : কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের প্রতিটি বুথেই ভোটদাতাদের জ্বর মাপা হবে। আর এর জন্য প্রায় ৫০০০ কর্মী নিয়োগ করছে রাজ্য নির্বাচন কমিশন। জ্বর বা অন্য কোনও লক্ষণ না থাকলেই ভোটগ্রহন কেন্দ্রে ঢোকার অনুমতি মিলবে। বুথের বাইরে ভোটারদের শরীরের তাপমাত্রা মাপা হবে। এ কথা জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনের সচিব নিলাঞ্জন শান্ডিল্য।

করোনা আবহেই কলকাতা পুরনিগমে ভোটগ্রহন হবে আগামী ১৯ ডিসেম্বর। এর মধ্যেই করোনার নয়া প্রজাতি ওমিক্রন থাবা বসিয়েছে ভারতে। যদিও কলকাতায় ওমিক্রনের সংক্রমণের কোনও খবর নেই এখনও পর্যন্ত। তবুও কোনও ফাঁক রাখতে নারাজ রাজ্য নির্বাচন কমিশন। আগেই জানানো হয়েছিল, প্রতিটি ওয়ার্ডে একজন করে স্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ করবে কমিশন। কারণ কলকাতায় করোনা সংক্রমণ মাথা ব্যথার কারণ।

এবার কলকাতা পুরনিগমে মোট ওয়ার্ড ১৪৪টি।নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে, মোট ভোটার ৪০ লক্ষের বেশি। করোনা পরিস্থিতির কথা মাথায় রেথে এবার বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। মোট বুধ থাকছে ৪,৭৪২টি। করোনা পরিস্থিতিতে এত বিপুল সংখ্যক ভোটার সামলাতে বিশেষ উদ্যোগ নিল রাজ্য নির্বাচন কমিশন। প্রতিটি বুথেই কয়েকজন করে কর্মী থাকবেন, যারা প্রতিটি ভোটারের শরীরের তাপমাত্রা মাপবেন। ৪,৭৪২টি বুথের জন্য বেশি সংখ্যক কর্মী রাখা হচ্ছে। কারণ বড় বুথে একাধিক কর্মী দেওয়া হবে। আবার বেশ কয়েকজনকে রিজার্ভে রাখা হবে। কেউ অসুস্থ হলে বা কোনও দুর্ঘটনা ঘটলে তড়িঘড়ি বদলি করার জন্য।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top