News Flash

  • Home
  • Uncategorized
  • অধিকার ফিরিয়ে দেওয়া হোক কৃষকদের, ক্ষতিপূরণ ও চাকরিও প্রাপ্য : রাহুল গান্ধী
Image

অধিকার ফিরিয়ে দেওয়া হোক কৃষকদের, ক্ষতিপূরণ ও চাকরিও প্রাপ্য : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর (হি.স.): অধিকার ফিরিয়ে দেওয়া হোক কৃষকদের, মঙ্গলবার লোকসভায় এই দাবি জানালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। রাহুল এদিন সংসদের নিম্নকক্ষে বলেন, ক্ষতিপূরণ ও চাকরিও প্রাপ্য কৃষকদের। লোকসভায় রাহুল বলেছেন, ”কৃষক আন্দোলনে প্রায় ৭০০ জন কৃষকের মৃত্যু হয়েছে। সমগ্র দেশ ও দেশের কৃষকদের কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে তিনি ভুল করেছেন। গত ৩০ নভেম্বর একটি প্রশ্ন করেছিলেন কৃষিমন্ত্রী-তিনি বলেছিলেন আন্দোলনে কতজন কৃষকের মৃত্যু হয়েছে? তিনি বলেছিলেন তাঁর কাছে কোনও তথ্য নেই।”
রাহুল গান্ধী আরও বলেছেন, “প্রায় ৪০০ জন কৃষককে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছে পঞ্জাব সরকার। পাশাপাশি তাঁদের মধ্যে ১৫২ জনকে চাকরি দিয়েছে। আমার কাছে তালিকা আছে। হরিয়ানার আরও ৭০ জন কৃষকের একটি তালিকা তৈরি করেছি আমরা। আপনাদের সরকার বলছে, তাঁদের নামই নেই।” রাহুলের সংযোজন, “অধিকার ফিরিয়ে দেওয়া হোক কৃষকদের, ক্ষতিপূরণ ও চাকরিও প্রাপ্য।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top