ঢাকা, ৭ ডিসেম্বর (হি.স.): দু’দিনের সফরে মঙ্গলবার সকালেই বাংলাদেশের রাজধানী ঢাকায় পৌঁছেছেন ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা। মঙ্গলবার সকাল দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে শ্রিংলাকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। ঢাকায় আসার পর দুপুর বারোটায় বৈঠকে বসেন তাঁরা।
বাংলাদেশের বিদেশ সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে বসেন। উল্লেখ্য, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষ্যে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিজয় দিবসে রাষ্ট্রপতির সফর সামনে রেখে ভারতের বিদেশ সচিব ঢাকায় এসেছেন

