News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি দুর্যোগ থেকে রেহাই, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে পারদ-পতনের সম্ভাবনা
Image

বৃষ্টি দুর্যোগ থেকে রেহাই, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে পারদ-পতনের সম্ভাবনা

কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.): অসময়ের বৃষ্টির দুর্যোগ থেকে অবশেষে রেহাই পেল কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি থেমেছে, আকাশও পরিষ্কার হয়েছে। তবে, রোদের দেখা সেভাবে মেলেনি। এমতাবস্থায় সুখবর দিল আলিপুর আবহাওয়া দফতর, সপ্তাহান্তেই শীতের আমেজ বাড়তে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। কমতে পারে রাতের তাপমাত্রা। অর্থাৎ শীতের পরশ উপভোগ করতে হলে আর বেশি দিন হয়তো অপেক্ষা করতে হবে না কলকাতা-সহ দক্ষিণবঙ্গকে।
গত শনিবার থেকেই কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের আকাশ ছিল মেঘলা। বৃষ্টি হয়ে যাচ্ছিল কোথাও কম, কোথাও বেশি। সোমবার পর্যন্ত বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ গভীর নিম্নচাপে রূপান্তরিত হয়ে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি থেকে বেঁচেছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ। ঘূর্ণিঝড়ের সৌজন্যেই ডিসেম্বরে এক দশকের রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। অবশেষে মঙ্গলবার থেকে আবহাওয়ার খানিকটা উন্নতি হয়েছে, বৃষ্টি থেমেছে পুরোপুরি। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস। আবহবিদরা জানিয়েছেন, এই সপ্তাহেই গাঙ্গেয় বঙ্গে রাতে পারদ পতনের ইঙ্গিত আছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top