News Flash

  • Home
  • Uncategorized
  • Dead : কমলনগরে মাটির দেওয়াল ঘর ধসে পড়ে মৃত্যু হয়েছে শিশুর
Image

Dead : কমলনগরে মাটির দেওয়াল ঘর ধসে পড়ে মৃত্যু হয়েছে শিশুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর।। তেলিয়ামুড়া থানা এলাকার কমলনগরে মাটির দেওয়াল ঘর ধসে পড়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে আট বছরের এক শিশুর। তেলিয়ামুড়া থানা এলাকার কমলনগর এলাকায় নিজ বাড়ির পুরানো মাটির ঘর ভেঙে পড়ে গুরুতর আহত হয় অরূপ বিশ্বাস নামে আট বছরের এক শিশু। আহত শিশুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পরিবারের লোকজন রা প্রথমে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

শিশুটির বাবা জানায় তার পিতৃপুরুষের আমলে তৈরি করা হয়েছিল মাটির দেওয়াল ঘর। সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বরাদ্দ হয়। সে অনুযায়ী পুরানো মাটির দেওয়াল ঘটিভাংগার কাজ শুরু করা হয়।ঘরটি এখনো পুরোপুরি ভাঙ্গা হয়নি।সেই ঘরের ভিতর বসবাস করত পরিবারের লোকজন। সেই ঘর ধসে শিশুটি গুরুতর জখম হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার জিবি হাসপাতালে তার মৃত্যু হয়। জিবি হাসপাতালে শিশুটির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে আসে। অসহায় মা বাবার বুকফাটা ক্রন্দনে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top