News Flash

  • Home
  • Uncategorized
  • পরমবীরের সুরক্ষাকবচ বাড়ালো সুপ্রিম কোর্ট, তদন্তও চালিয়ে যেতে পারবে মহারাষ্ট্র পুলিশ
Image

পরমবীরের সুরক্ষাকবচ বাড়ালো সুপ্রিম কোর্ট, তদন্তও চালিয়ে যেতে পারবে মহারাষ্ট্র পুলিশ

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : মুম্বইয়ের প্রাক্তন পুলিশ কমিশনার পরমবীর সিংয়ের সুরক্ষাকবচ বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আপাতত গ্রেফতার করা যাবে না পরমবীরকে। সোমবার পরমবীরকে স্বস্তি দিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, পরমবীর সিংয়ের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে তদন্ত চালিয়ে যেতে পারবে মহারাষ্ট্র পুলিশ, তবে সেই ক্ষেত্রে আদালতে কোনও চালান দাখিল করা যাবে না।

এদিন সর্বোচ্চ আদালতে সিবিআই-এর পক্ষ থেকে জানানো হয়, মহারাষ্ট্র পুলিশের দ্বারা পরমবীর সিংয়ের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলার তদন্তভার গ্রহণে তাঁদের কোনও সমস্যা নেই। এরপর পরমবীরের আবেদনের ভিত্তিতে, সিবিআই-কে হলফনামা জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানির দিন ঠিক হয়েছে ২০২২ সালের ১১ জানুয়ারি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top