News Flash

  • Home
  • Uncategorized
  • অং সান সু চি-র ৪ বছরের জেল, কোভিড-বিধি লঙ্ঘনে দোষী গণতন্ত্রপন্থী নেত্রী
Image

অং সান সু চি-র ৪ বছরের জেল, কোভিড-বিধি লঙ্ঘনে দোষী গণতন্ত্রপন্থী নেত্রী

নে পি দ, ৬ ডিসেম্বর (হি.স.): মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি-কে চার বছরের কারাদণ্ডের সাজা দিল সে দেশের একটি আদালত। সোমবার এই সাজা ঘোষণা করা হয়েছে। কোভিড-বিধি লঙ্ঘন ও সামরিক বাহিনীর বিরুদ্ধে উস্কানির দায়ে দোষী হয়েছেন সু চি।

মায়ানমারের আদালতে সে দেশের দুর্যোগ আইনের আওতায় করা কোভিড-নিয়ম লঙ্ঘনের দায়ে মামলায় ৪ বছরের জেলের সাজা হয়েছে অং সান সুচি-র। সোমবার তাঁর বিরুদ্ধে বিচারাধীন ১১টি মামলার প্রথম রায় ঘোষণা করেছে মায়ানমারের আদালত। উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি মায়ানমারের সামরিক বাহিনীর অভুত্থানে ক্ষমতাচ্যুত হন ৭৬ বছর বয়সী গণতন্ত্রপন্থী নেত্রী সুচি।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top