News Flash

  • Home
  • Uncategorized
  • নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর, যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল
Image

নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে বৈঠক প্রধানমন্ত্রীর, যাচ্ছে না তৃণমূলের প্রতিনিধি দল

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): নাগাল্যান্ড এখনও শান্ত হয়নি। যে কোনও মুহূর্তে পরিস্থিতি ফের অশান্ত হয়ে উঠতে পারে। নাগাল্যান্ডে তিন দফায় সংঘর্ষে আরও ২ জন নিহত হয়েছেন। এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। জখম বহু। নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে সোমবার সংসদে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগাল্যান্ডের পরিস্থিতি নিয়ে এদিন উত্তাল হয়েছে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির দাবি জানিয়ে এদিন রাজ্যসভায় সরব হন বিরোধীরা। প্রথমে বারোটা ও পরে দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় রাজ্যসভার অধিবেশন।

নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে সোমবারই তৃণমূলের একটি প্রতিনিধি দলের নাগাল্যান্ডের ওটিং গ্রামে যাওয়ার কথা ছিল। প্রতিনিধি দলে ছিলেন, সাংসদ সুস্মিতা দেব, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, শান্তনু সেন এবং ত্রিপুরা তৃণমূলের মুখপাত্র বিশ্বজিৎ দেব প্রমুখ। কিন্তু অশান্তির আশঙ্কায় সফর বাতিল করে তৃণমূল। তৃণমূল সূত্রে খবর, নাগাল্যান্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। ফলে এই দলের নিরাপত্তার দায়িত্ব নিতে চাইছে না সরকার।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top