News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব বিশেষ ও অনন্য : এস জয়শঙ্কর
Image

ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব বিশেষ ও অনন্য : এস জয়শঙ্কর

নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.): রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টু প্লাস টু বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। জয়শঙ্কর বলেছেন, ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব বিশেষ ও অনন্য। সোমবার সকালে দিল্লিতে রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে টু প্লাস টু বৈঠক করেছেন ভারতের বিদেশমন্ত্রী। এই বৈঠকে ভারত ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, “ভারত ও রাশিয়ার মধ্যে অংশীদারিত্ব বিশেষ ও অনন্য। আমি নিশ্চিত আমাদের আলোচনা খুবই ফলপ্রসূ হবে। দুই বছর পর আজ ভারত-রাশিয়া বার্ষিক শিখর সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।”

জয়শঙ্কর আরও বলেছেন, “এই বছর এটি আমাদের চতুর্থ বৈঠক। এই বৈঠক ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্বের প্রতীক। আমরা শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক পরিস্থিতি নিয়েই আলোচনা করব না, আমরা প্রথম টু প্লাস টু বৈঠকেও অংশগ্রহণ নেব।” রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ এদিন জয়শঙ্করের বক্তব্যের প্রেক্ষিতে বলেছেন, “রাশিয়া-ভারত সম্পর্কের বিষয়ে আপনি (এস জয়শঙ্কর) যা বলেছেন তা আমি জোর দিয়ে বলতে চাই, আমরা টু প্লাস টু ফরম্যাটের বৈঠকের জন্য মুখিয়ে রয়েছি।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top