News Flash

  • Home
  • Uncategorized
  • ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণে প্রতিশ্রুতিবদ্ধ : শিবরাজ সিং চৌহান
Image

ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণে প্রতিশ্রুতিবদ্ধ : শিবরাজ সিং চৌহান

ভোপাল, ৬ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে ইতিমধ্যেই ৯ কোটিরও বেশি প্রাপককে কোভিড টিকা প্রদান করা হয়েছে। ডিসেম্বর মাসের মধ্যেই মধ্যপ্রদেশের ১০০ শতাংশ যোগ্য প্রাপকদের টিকাকরণের অঙ্গীকার নিয়েছে মধ্যপ্রদেশ সরকার। জানালেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। শিবরাজের মতে, ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার সকালে টুইট করে শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাজ্যে ৯ কোটিরও বেশি প্রাপককে কোভিড টিকা প্রদান করা হয়েছে।” স্বাস্থ্য কর্মী, সমাজ কর্মী, স্বেচ্ছাসেবক, বিভিন্ন সংগঠন-সহ টিকারণের সঙ্গে যুক্ত সকলকে অভিনন্দন জানিয়েছেন শিবরাজ।
টুইট করে শিবরাজ আরও জানিয়েছেন, “এখনও পর্যন্ত রাজ্যের ৯৪ শতাংশ প্রাপক টিকার প্রথম ডোজ পেয়েছেন এবং টিকার দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭০ শতাংশ যোগ্য প্রাপক। ২০২১ সালের ডিসেম্বরের মধ্যেই রাজ্যে ১০০ শতাংশ টিকাকরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই লক্ষ্যে ৮, ১৫ ও ২২ ডিসেম্বর রাজ্যব্যাপী একটি টিকাকরণ অভিযানের আয়োজন করা হবে।”

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top