News Flash

  • Home
  • Uncategorized
  • নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় ভারতের, সিরিজও জিতলেন কোহলিরা
Image

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে জয় ভারতের, সিরিজও জিতলেন কোহলিরা

মুম্বই, ৬ ডিসেম্বর (হি.স.): দ্বিতীয় টেস্ট ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে দিল ভারত। মুম্বইয়ের ওয়াংখেড়েতে ৩৭২ রানে জয়ী হয়েছেন কোহলিরা। চতুর্থ দিনের খেলা শুরু হতেই ভারতীয় বোলারদের দাপটে যথেষ্ট চাপে ছিল নিউজিল্যান্ড। ম্যাচ শুরুর এক ঘন্টা যেতে না যেতেই ৩৭২ রানে কিউয়িদের গুটিয়ে দেয় বিরাট-বাহিনী। ৩৭২ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতলেন বিরাট কোহলিরা। সেই সঙ্গে সিরিজও জিতল ভারত।
চতুর্থ দিনের শুরু থেকেই স্পিনারদের বল করতে পাঠান কোহলি। দুরন্ত বল করেন ভারতের দুই অফ স্পিনার। বিশেষ করে জয়ন্তর বল খেলতে সমস্যায় পড়ছিলেন কিউয়ি ব্যাটসম্যানরা। দিনের প্রথম চারটি উইকেটই তুলে নেন তিনি। একে একে আউট হন রচিন রবীন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি ও উইলিয়াম সোমারভিল। শেষ উইকেট তুলে নেন অশ্বিন। মুম্বইয়ে রানের নিরিখে সব থেকে বড় ব্যবধানে জিতলেন কোহলিরা।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top