News Flash

  • Home
  • Uncategorized
  • Sabotage : নাশকতার আগুনে পুড়ে ছাই কৃষকের জমির ধান
Image

Sabotage : নাশকতার আগুনে পুড়ে ছাই কৃষকের জমির ধান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৫ ডিসেম্বর৷৷ নাশকতার আগুনে পুড়ে ছাই এক কৃষকের জমির ধান৷ ঘটনা উদয়পুর কাকড়াবন থানার অন্তর্গত জামজুড়ি গ্রামের ফকির বাড়ি এলাকায়৷ সংবাদ সূত্র মারফৎ জানা যায় গতকাল রাত আনুমানিক এগারোটায় ফকির বাড়ি এলাকায় জমি থেকে ধান কেটে ঐ এলাকার একটি পুকুর পাড়ে ধান গুলো মারাইয়ের জন্য রাখেন খিলপাড়া আঢি পাড়া এলাকার গরীব কৃষক আনিচ মিঞা মিধ্যা৷ কিন্তু গতকাল গভীর রাতে কে বা কারা কুমতলবে ঐ সংগৃহীত ধানের তোপে আগুন ধরিয়ে দেয়৷


আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে ফকির বাড়ি এলাকার স্থানীয় জনগণ প্রথমে উদয়পুর অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দিলে এক ঘন্টা পর্যন্ত অগ্ণি নির্বাপক দপ্তরের কোন গাড়ি আসেনি৷পরবর্তীতে স্থানীয় জনগণ কাকড়াবন অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দিলে দেড় ঘন্টা পর অগ্ণি নির্বাপক দপ্তরের গাড়ি এসে ঘটনা স্থলে পৌছায়৷ এদিকে প্রায় সব জমাকৃত ধান পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনার পেছনে নাশকতার অভিযোগ করেন ধানের মালিক আনিচ মিঞা মিধ্যা৷এই ঘটনায় গোটা এলাকায় কৃষকদের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ স্থানীয় জনগণ ও কৃষকরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top