News Flash

  • Home
  • Uncategorized
  • Accidents : উত্তর ত্রিপুরায় একাধিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ছয়
Image

Accidents : উত্তর ত্রিপুরায় একাধিক পথ দুর্ঘটনায় গুরুতর আহত ছয়

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ৫ ডিসেম্বর৷৷ শনিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত একাধিক পথ দুর্ঘটনার সাক্ষী হয়েছে উত্তর ত্রিপু রা জেলা৷ প্রথম পথ দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে কাঞ্চনপুর মহকুমাধীন সাতনালা এলাকায়৷ এতে এক ছাত্র সুকল শেষে পালসার বাইকে করে বাড়ি যাওয়ার পথে সাতনালা এলাকায় আসলে অপরদিক থেকে আগত একটি মালবাহী টাটা ম্যাজিকের সাথে সজোরে ধাক্কা লেগে গুরুতর ভাবে হয়৷ পরে তাকে আশংকাজনক অবস্থায় প্রথমে কাঞ্চনপুর হাসপাতাল এবং পরবর্তীতে ধর্মনগর জেলা হাসপাতালে এনে ভরতি করা হয়৷


দ্বিতীয় পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ধর্মনগর মহকুমার টঙ্গিবাড়ি এলাকায়৷ এতে টিআর ০২ সি ৭৩৮৩ নম্বরের বাইকের সাথে দ্রুতগামী একটি সুকটির মুখোমুখি সংঘর্ষ হয়৷ দুর্ঘটনা সংঘটিত করে চালক সুকটি নিয়ে পালিয়ে যায়৷ ওই দুর্ঘটনায় পিচ রাস্তায় ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন বাইক চালক টিঙ্কাই সিনহা (২১) এবং বাইক আরোহী নিভা রায় (৩৪)৷ নিভা রায় বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন৷ এদিকে বাইক চালকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলচর মেডিক্যা কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷ তৃতীয় পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে পানিসাগর মহকুমাধীন জলাবাসা বাজার সংলগ্ণ এলাকায়৷ রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ নিশি দেবনাথ নামের মাঝবয়সি এক ব্যক্তি জলাবাসা বাজার থেকে বাজার সেরে বাইকে করে নিজ বাড়ি ফেরার পথে অপরদিক থেকে আগত একটি যাত্রীবাহী অটোর সাথে সংঘর্ষ বাঁধে৷ এতে গুরুতরভাবে জখম হন বাইক চালক নিশি দেবনাথ৷ দুর্ঘটনার পর আহত ব্যিক্তিকে তড়িঘড়ি দমকল কর্মীরা অকুস্থল থেকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকেও শিলচর মেডিক্যালে রেফার করেন৷


সর্বশেষে, চতুর্থ পথ দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে গতকাল মধ্যরাতে৷ জেলা সদর ধর্মনগর শহরের প্রাণকেন্দ্র পুরাতন মোটর স্ট্যান্ড এলাকার ব্রিজের উপর৷ এতে টিআর ০২ বি ৫৯৯৩ নম্বরের বাইক এবং টিআর ০৫ বি ০৩৭৪ নম্বরের মারুতি অল্টোর মুখোমুখি সংঘর্ষ হয়৷ জানা গেছে, বাইকটি দ্রুতগতিতে এসে অল্টো গাড়িটিকে সজোরে ধাক্কা মারে৷ এতে বাইক চালক পঙ্কজ রায় (২৩) এবং বাইক আরোহী প্রীতম সিনহা (৩২) রাস্তায় ছিটকে পড়েন৷ দুমড়ে-মুচড়ে যায় তাদের পালসার বাইকটি৷ ঘটনার খবর পেয়ে ধর্মনগর দমকল বাহিনীর কর্মীরা অকুস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবসায় বাইক চালক ও বাইক আরোহীকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান৷ বাইক আরোহী প্রীতম সীনহা জেলা হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও চিকিৎসকদের পরামর্শে বাইক চালক পঙ্কজকে শিলচর মেডিক্যাযল কলেজ হাসপাতালে পঠানো হয়েছে৷
একই দিনে উত্তর জেলার তিনটি মহকুমায় পৃথক পৃথক চারটি পথ দুর্ঘটনায় গুরতর আহত হয়েছেন মোট ছয় জন৷ ঘটনার পর পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলো নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে৷ সম্প্রতি পথ দুর্ঘটনার মাত্রা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাওয়ায় শঙ্কা বোধ করছে এলাকার সচেতন মহল৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top