News Flash

  • Home
  • Uncategorized
  • Massacre : আসাম রাইফেলসের অসতর্ক অ্যাম্বুশে নাগাল্যান্ডে গণহত্যা
Image

Massacre : আসাম রাইফেলসের অসতর্ক অ্যাম্বুশে নাগাল্যান্ডে গণহত্যা

কোহিমা, ৫ ডিসেম্বর (হি.স.)৷৷ নাগাল্যান্ডে নিরাপত্তা বাহিনীর গুলি বর্ষণের ঘটনায় আজ রবিবার বিকেল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৷ গতকালের ঘটনায় উত্তেজিত জনতার হামলায় এক সেনা জওয়ানের মৃত্যুর পাশাপাশি ছয় জওয়ান আহত হয়েছেন৷ পোড়ানো হয়েছে সেনাবাহিনীর তিনটি গাড়ি৷
ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উচ্চস্তরীয় এসআইটি গঠন করে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নেইফিউ রিও৷ শান্তি বজায় রাখতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী আজ তড়িঘড়ি দিল্লি থেকে রাজ্যে ফিরেছেন৷ আসাম রাইফেলস-এর গুলি বর্ষণ এবং নিরীহ গরিব নাগরিকদের মৃত্যুর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকতে পারেন বলে জানা গেছে৷
এদিকে, কোহিমায় অবস্থিত প্রতিরক্ষা দফতরের জনসংযোগ আধিকারিক সুমিত কে শর্মা গতকাল সংঘটিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন৷ এক বিবৃতিতে জনসংযোগ আধিকারিক বলেছেন, ‘শনিবার সংঘটিত দুর্ভাগ্যজনক ঘটনায় প্রাণহানির কারণ উদঘাটন করতে সবর্োচ্চ স্তরে তদন্ত করা হচ্ছে৷ তদন্ত রিপোর্টের ভিত্তিতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে৷’


জনসংযোগ আধিকারিক শর্মা বিবৃতিতে আরও বলেছেন, উগ্রপন্থীদের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে একটি সতর্কবার্তা পেয়ে শনিবার বিকেলে তাঁরা ওটিং গ্রামের কাছে অতর্কিত হামলা করেছিলেন৷
ঘটনা গতকাল শনিবার বিকেলে নাগাল্যান্ডের মায়ানমার সীমান্ত-ঘেঁষা মন জেলার তিরু ও ওটিং গ্রামের মধ্যবর্তী রাস্তায় সংঘটিত হয়েছে৷ তিরু গ্রামের কয়লা খাদানে দৈনন্দিন কাজ সমাপ্ত করে ওটিং গ্রামের মানুষ একটি পিক-আপ মিনি ট্রাকে করে তাদের ঘরে ফিরছিলেন৷ সে সময় এরা জঙ্গি সদস্য ধারণা করে আসাম রাইফেলস-এর জওয়ানরা গুলি বর্ষণ করতে থাকেন৷ গুলি বর্ষণে ঘটনাস্থলে ছয় (৬) জনের মৃত্যু হয়৷ আহত বহুজনকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে৷ সেখানে গত রাত থেকে আজ বিকেল পর্যন্ত আরও নয় (৯) জনের মৃত্যু হয়েছে৷ ফলে এখন পর্যন্ত গুলিবিদ্ধ হয়ে মোট ১৫ জন গ্রামবাসী মৃত্যুবরণ করেছেন, জানা গেছে বিশেষ সূত্রে৷


এদিকে, অবাঞ্ছিত এবং গ্রামের নিরীহ বাসিন্দাদের ওপর নির্বিচারে গুলি করে মেরে ফেলার খবরে বিকেল থেকে গোটা রাত এলাকা উত্তপ্ত হয়ে ওঠে৷ গ্রামের উত্তেজিত জনতা রাস্তায় বের হয়ে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালান৷ তাঁরা নিরাপত্তা বাহিনীর টাটা সুমো, জিপসি সহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে ভস্ম করে দেন৷ গ্রামবাসীর আক্রমণে আসাম রাইফেলস-এর এক জওয়ানের মৃত্যু হয়েছে৷ তাঁকে উত্তরাখণ্ডের বাসিন্দা গৌতম লাল বলে শনাক্ত করা হয়েছে৷ এছাড়া গণ-হামলায় আহত হয়েছেন আরও ছয় (৬) জওয়ান৷ তাঁদের চারজনকে দিনজান হাসপাতাল এবং দুজনকে ডিব্রুগড় মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে৷


এদিকে নাম প্রকাশ গোপন রাখার শর্তে নিরাপত্তা বাহিনীর জনৈক আধিকারিক বলেছেন, ‘সম্ভবত ভুল বোঝাবুঝির দরুন অপ্রত্যাশিত ঘটনাটি সংঘটিত হয়েছে৷ তবে ওই এলাকায় এনএসসিএন (কে) জঙ্গি গোষ্ঠীর একটি বড় দল ঘাঁটি গেড়েছে বলে এক খবর ছিল৷ এই খবরের ওপর ভিত্তি করে সম্ভবত কয়লা শ্রমিকদের জঙ্গি ক্যাডার ভেবে তাদের ওপর গুলি বর্ষণ করা হয়েছে৷ অবশ্য গোটা ঘটনার তদন্ত হলে প্রকৃত রহস্য বের হবে৷’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সেনা-জনতার সংঘর্ষে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাঁদের পরিবারবর্গকে সমবেদনা জানিয়েছেন৷ মুখ্যমন্ত্রী কর্তৃক নির্দেশিত গুলি বর্ষণের স্পেশাল এসআইটি তদন্তে আসল ঘটনা প্রকাশ পাবে বলে আশা ব্যক্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ রাজ্য সরকার যে উচ্চস্তরীয় সিট গঠন করেছে, তার মাধ্যমে ঘটনার প্রকৃত ঘটনা প্রকাশ পাবে এবং নিশ্চিভাবে ভুক্তভোগীদের ন্যায় পাইয়ে দেওয়া হবে, ট্যুইটে লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত৷


অন্যদিকে, গতকাল সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কঠোর নিন্দা জানিয়ে নিহতদের প্রতি গভীর শোক ব্যক্ত করেছেন৷ তিনি গোটা ঘটনার তদন্ত করতে উচ্চস্তরীয় স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম (এসআইটি) গঠন করার নির্দেশ দিয়েছেন৷ মুখ্যমন্ত্রী তাঁর অফিশিয়াল ট্যুইটে এ সম্পর্কে লিখেছেন, ‘মন-এর ওটিং গ্রামে সাধারণ নাগরিকদের হত্যাকাণ্ড দুর্ভাগ্যজনক ঘটনা এবং অত্যন্ত নিন্দনীয়৷ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি৷ উচ্চস্তরের এসআইটি তদন্ত করে দেশের আইন অনুযায়ী ভুক্তভোগীদের ন্যায়বিচার প্রদান করবে৷’ মুখ্যমন্ত্রী রাজ্যের সর্বস্তরের জনগণের কাছে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন টুইটবার্তায়৷


গতকাল শনিবার বিকেলে নাগাল্যান্ডের মায়ানমার সীমান্ত-ঘেঁষা মন জেলার তিরু ও ওটিং গ্রামে আধাসেনা গুলি করে নিরীহ গরিব ১৫ জন নাগরিককে মেরে ফেলায় জ্বলছে মন শহর৷ আজ বিকেলে উত্তেজিত হাজারো জনতা মন শহরে অবস্থিত আসাম রাইফেলস-এর আউটপোস্টে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্ণিসংযোগ করেছেন৷ অবস্থা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী শূন্যে বেশ কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে৷
গতকালের ঘটনার পর আজ সকাল থেকে কাতারে কাতারে সাধারণ নাগরিক মন শহরে এসে জমায়েত হয়ে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন৷ তবে গণ-হামলায় কোনও জওয়ান আহত হয়েছেন কি না জানা যায়নি৷ আসাম রাইফেলস-এর আউটপোস্ট চত্বরের বেশ কয়েকটি এলাকায় আকাশে কালো ধোঁয়া দেখা যাচ্ছে৷ কোহিমার কিসামায় চলমান রাজ্যের প্রধান উৎসব হর্নবিল-এর সময় এ ধরনের নৃশংস ঘটনায় গোটা রাজ্য উত্তাল হয়ে উঠেছে৷ ইতিমধ্যে নাগাদের জাতীয় সংগঠন ‘হর্নবিল উৎসব’-এ অংশগ্রহণ করবে না ‘কন্যাক ইউনিয়ন’ এবং ছয়টি নাগা জনগোষ্ঠীকে নিয়ে গঠিত ‘দ্য ইস্টার্ন নাগাল্যান্ড পিউপিলসর্গানাইজেশ্’ (ইএনপিও) হর্নবিন উৎসবে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে৷
এদিকে, গুজব ছড়িয়ে যাতে উত্তেজনার সৃষ্টি না হয়, সে জন্য মন জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে রাজ্যের গৃহ দফতর৷ এ প্রসঙ্গে নাগাল্যান্ডের গৃহ দফতরের কমিশনার অভিজিৎ সিনহা বলেছেন, ভারতীয় টেলিগ্রাফ আইন ১৯৮৫-এর ধারা ৫-এর অধীনে অপপ্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যে এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করে অপপ্রচার চালাবে, তাকে সিআরপিসি-র ১৮৮-র অধীনে এবং ভারতীয় টেলিগ্রাফ আইনের সংশ্লিষ্ট ধারায় শাস্তি দেওয়া হবে৷ তিনি জানান, ইতিমধ্যে অস্থিরতা মোকাবিলায় মন জেলায় মোবাইল ডেটা এবং বাল্ক ম্যাসেজিং পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে৷ মোবাইল ইন্টারনেট / ডেটা সার্ভিস / সমস্ত পরিষেবা প্রদানকারীর বাল্ক এসএমএস সমগ্র মন জেলায় অবিলম্বে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর হয়েছে, জানান গৃহ দফতরের কমিশনার অভিজিৎ সিনহা৷
আসাম রাইফেলস-এর এক আধিকারিক সূত্রে জানা গেছে, মায়ানমার সীমান্তবর্তী মন জেলায় উগ্রপন্থী বিরোধী অভিযানের জন্য তাঁরা সর্বদা প্রস্তুত৷ কেননা, এনএসসিএন-এর বিভিন্ন গোষ্ঠী এবং উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য উগ্রপন্থী সংগঠনগুলি ভারত ভূখণ্ডে এসে জঙ্গি কার্যকলাপ সংগঠিত করে মায়ানমারে পালিয়ে যায়৷ তাই এই জেলা অত্যন্ত স্পর্শকাতর বলে চিহ্ণিত৷ এরই প্রতিফলন গতকাল হয়েছে৷ ওটিং গ্রামে এনএসসিএন (কে) জঙ্গি গোষ্ঠীর একটি বড় দল ঘাঁটি গেড়েছে বলে এক খবর ছিল৷ ওই খবরের ওপর ভিত্তি করে কয়লা শ্রমিকদের জঙ্গি ক্যাডার ভেবে তাদের ওপর গুলি বর্ষণ করা হয়েছিল৷ তবে গোটা ঘটনার তদন্ত হবে৷ তদন্তে গতকালের গুলি বর্ষণের প্রকৃত কারণ বের হবে, বলেছেন আধিকারিকটি৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top