News Flash

  • Home
  • Uncategorized
  • Announced : অ্যাশেজে প্রথম টেস্টের দল জানিয়ে দিলেন নতুন অজি অধিনায়ক কামিন্স
Image

Announced : অ্যাশেজে প্রথম টেস্টের দল জানিয়ে দিলেন নতুন অজি অধিনায়ক কামিন্স

ব্রিসবেন, ৫ ডিসেম্বর (হি.স) : টিম পেনের যৌন কেলেঙ্কারির ঘটনায় উত্তাল অস্ট্রেলিয়া ক্রিকেট। টেস্টের অধিনায়কত্ব থেকে পেন পদত্যাগ করার পরে নতুন অধিনায়ক হয়েছেন জোরে বোলার প্যাট কামিন্স। বুধবার থেকে ব্রিসবেনে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হচ্ছে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। সেই টেস্টের দল ঘোষণা করে দিলেন কামিন্স।

পেন না থাকায় দলের উইকেটরক্ষক হিসেবে নেওয়া হয়েছে অ্যালেক্স ক্যারেকে। সদ্য সমাপ্ত টি-২০ বিশ্বকাপে ক্যারের জায়গায় ম্যাথু ওয়েডকে নেওয়া হয়েছিল দলে। এ বার টেস্ট দলে সুযোগ পেলেন ক্যারে। দলের পাঁচ নম্বর ব্যাটার কে হবেন তা নিয়ে লড়াই ছিল উসমান খোয়াজা ও ট্রাভিস হেডের মধ্যে। শেষ পর্যন্ত জায়গা পেয়েছেন হেড।

দলের বোলিং আক্রমণ সামলাবেন অভিজ্ঞ তিন পেসার। কামিন্সের সঙ্গে রয়েছেন মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। স্পিন আক্রমণ সামলাবেন নেথান লায়ন। অলরাউন্ডার হিসেবে রয়েছেন ক্যামেরন গ্রিন। পাঁচ ব্যাটার, উইকেটরক্ষক, এক অলরাউন্ডার ও চার বোলারে নামবে অস্ট্রেলিয়া।

প্রথম একাদশ: মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নেথান লায়ন, জশ হ্যাজলউড।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top