News Flash

  • Home
  • Uncategorized
  • Vote : প্রচারে শশী পাঁজার মেয়ে তৃণমূল প্রার্থী পুজা
Image

Vote : প্রচারে শশী পাঁজার মেয়ে তৃণমূল প্রার্থী পুজা

কলকাতা,৫ ডিসেম্বর (হি. স.): আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোট । পুরভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রচার শুরু করেছে রাজনৈতিক দলগুলো । এরই মাঝে রবিবার বৃষ্টি উপেক্ষা করে প্রচারে তৃণমূল প্রার্থী পুজা পাঁজা ।

পুরভোটের প্রার্থী তালিকায় এবার চমক রেখেছে তৃণমূল । এবার পুরভোটে নয়া মুখের ঝড় । পুরভোটের প্রার্থী এবার শশী পাঁজার মেয়ে। ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী রাজ্যের মন্ত্রী শশী পাঁজার মেয়ে । একুশের বিধানসভা ভোট শেষ হতেই বর্তমানে পাখির চোখ পুরভোটের দিকে । কলকাতা পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট ১৯ ডিসেম্বর । সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ । শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা দেওয়া । ১ ডিসেম্বরের

মনোনয়ন জমা দেওয়ার শেষে ২ ডিসেম্বর থেকে স্ক্রুটিনি শুরু হয় । মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ৪ ডিসেম্বর । পুরভোটের আগে তাই প্রচার শুরু করে দিয়েছে রাজনৈতিক দলগুলো । সেই তালিকা থেকে বাদ নেই মন্ত্রী শশী পাঁজার মেয়ে পূজা পাঁজাও । পুরসভার ৮ নম্বর নিজের ওয়ার্ডে এদিন প্রচার সারেন প্রার্থী পূজা পাঁজা ।

অজিত পাঁজার নাতনি, শশী পাঁজার মেয়ে পাঁজা পরিবারের তৃতীয় প্রজন্ম এবার ভোটের ময়দানে । নিজের ওয়ার্ডে এদিন বৃষ্টি উপেক্ষা করে প্রচার সারেন রাজ্যের মন্ত্রী মেয়ে ।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top