News Flash

  • Home
  • Uncategorized
  • Admitted : এবার দিল্লিতে ওমিক্রন-এর হদিশ, এলএনজেপি হাসপাতালে ভর্তি ওই রোগী
Image

Admitted : এবার দিল্লিতে ওমিক্রন-এর হদিশ, এলএনজেপি হাসপাতালে ভর্তি ওই রোগী

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): কর্ণাটক, গুজরাট ও মুম্বইয়ের পর এবার রাজধানী দিল্লি। দিল্লিতে এবার করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন-এর হদিশ মিলেছে। ওমিক্রন-এ আক্রান্ত ওই রোগী দিল্লির লোক নায়েক জয়প্রকাশ নারায়ণ (এলএনজেপি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানিয়েছেন, “প্রথম ওমিক্রন আক্রান্তের সন্ধান মিলেছে দিল্লিতে। তানজানিয়া থেকে আসা ওই রোগী এলএনজেপি হাসপাতালে ভর্তি রয়েছেন।” সত্যেন্দ্র জৈন আরও জানিয়েছেন, এখনও পর্যন্ত কোভিড-আক্রান্ত ১৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই কর্ণাটক, গুজরাট ও মুম্বইয়ে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। শনিবার গুজরাটের জামনগরে এক ব্যক্তির দেহে ওমিক্রনের হদিশ মেলে। সম্প্রতি তিনি জিম্বাবোয়ে থেকে ফিরেছিলেন। দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে কর্ণাটকে। ৬৬ বছরের এক পুরুষ এবং ৪৬ বছরের এক মহিলার দেহে করোনার এই নতুন প্রজাতির হদিশ মিলেছে। মুম্বইয়ে ওমিক্রন-এ আক্রান্তের বয়স ৩৩ বছর। তিনি ডোম্বিবলীর বাসিন্দা। নভেম্বরের শেষের দিকে দক্ষিণ আফ্রিকা থেকে দুবাই এবং দিল্লি হয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। তাঁর কোভিড পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ আসে। এবার দিল্লিতেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top