News Flash

  • Home
  • Uncategorized
  • United States : কোভিড সংক্রমণ ৫৬-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় রোজই চিন্তা বাড়াচ্ছে মৃত্যু
Image

United States : কোভিড সংক্রমণ ৫৬-হাজারের ঊর্ধ্বে, আমেরিকায় রোজই চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

ওয়াশিংটন, ৫ ডিসেম্বর (হি.স.): করোনায় মৃত্যু অনেক আগেই ৮ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আমেরিকায়। এবার মার্কিন মুলুকে ৯ লক্ষের দিকে এগোচ্ছে মৃত্যু, সংক্ৰমণও বাড়ছে। দৈনিক সংক্ৰমণ বিগত-৪ দিন ধরে ছিল ১ লক্ষাধিক, বিগত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। আমেরিকায় শেষ ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৬,৭৪২ জন। পাশাপাশি এই সময়ে মৃত্যু হয়েছে ৪৯২ জনের।

ফলে বাড়তে বাড়তে আমেরিকায় ৪৯,৯৩৪,৭৯১-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। নতুন করে ৪৯২ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৮ লক্ষ ০৮ হাজার ৬০৮ জনের। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনা-মুক্ত হয়েছেন ৩৯,৪৯৮,১১১ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৯,৬২৮,০৭২ জন।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top