News Flash

  • Home
  • Uncategorized
  • Jawad : শক্তি ক্ষয় হচ্ছে জাওয়াদ-এর, পুরী ও দিঘার সমুদ্র উত্তাল
Image

Jawad : শক্তি ক্ষয় হচ্ছে জাওয়াদ-এর, পুরী ও দিঘার সমুদ্র উত্তাল

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ধীরে ধীরে শক্তি ক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড় জাওয়াদ-এর। রবিবার দুপুরেই গভীর নিম্নচাপে পরিণত হয়ে ওডিশার পুরীতে ঢুকতে পারে জাওয়াদ। তারপর আরও দুর্বল হয়ে ঢুকবে পশ্চিমবঙ্গে। ঘূর্ণিঝড় দুর্বল হলেও, রবিবার সকালে পুরীর সমুদ্র এবং দিঘার সমুদ্র যথেষ্ট উত্তাল ছিল, তীব্র জলোচ্ছ্বাসও হয়েছে। দুই সমুদ্র শহরেই এদিন সকালে হাওয়ার সঙ্গে বৃষ্টিও হয়েছে।

শনিবারই শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। রবিবার সকালে তা আরও শক্তিক্ষয় করে সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং ঘণ্টায় ১১ কিলোমিটার গতিবেগে ওডিশা উপকূলের দিকে এগিয়ে আসছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর। একইসঙ্গে জানিয়েছে ‘জওয়াদ’-এর জন্য ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।জাওয়াদ-এর জন্য বিশেষ চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন আবহবিদরা।

ঘূর্ণিঝড়ের প্রভাবে রবিবার সকাল থেকেই পুরীর আকাশের মুখভার, মেঘাছন্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গও। কলকাতা, হুগলি, হাওড়া-সহ রাজ্যের বেশ কিছু জেলায় সকাল থেকে বৃষ্টি শুরু হয়। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার রাত পর্যন্ত ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top