News Flash

  • Home
  • Uncategorized
  • Burnt : সেকেরকোট বাজারে পুড়ে ছাই চারটি দোকান

Burnt : সেকেরকোট বাজারে পুড়ে ছাই চারটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর।। সেকেরকোট বাজারে শুক্রবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি দোকান। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত চারটি দোকান। ঘটনা বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোট বাজারে। খবরে প্রকাশ শুক্রবার গভীর রাতে সেকেরকোট বাজারে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। ধীরে ধীরে আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয়রা খবর পাঠায় বিশালগড় দমকল বিভাগে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে সেকেরকোট বাজারের ব্যবসায়ীদের অভিযোগ বিশালগড়ের দমকলকর্মীরা ঘটনাস্থলে সঠিক সময়ে আসেনি। যার ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

যদিও পরবর্তী সময় দমকল বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অন্যদিকে বাজারের অন্যান্য ব্যাবসায়ীদের আরো অভিযোগ বাজারে অন্যান্য দিন নাইট ডিউটির জন্য লোক থাকতো, কিন্তু অবাক করার বিষয় হচ্ছে শুক্রবার রাতে কোনো এক রহস্যজনক কারণে নাইট ডিউটিতে কেউই ছিল না। বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের মনে নানান প্রশ্ন জাগছে। তবে বাজারের কিছু ব্যাবসায়ীদের ধারণা এই অগ্নিকাণ্ড নাশকতামূলক। অন্যদিকে একাংশ ব্যবসায়ীদের ধারণা শর্ট সার্কিটের ফলে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে পুলিশের তদন্তে আসল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা সাধারণ মানুষের। এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কমলাসাগর বিজেপির মন্ডল সভাপতি। তিনি ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পর্যাপ্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানের জন্য দাবি উঠেছে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top