News Flash

  • Home
  • Uncategorized
  • Cyclone: পুরী উপকূলের কাছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপ হয়েই ঢুকবে বঙ্গে
Image

Cyclone: পুরী উপকূলের কাছেই শক্তি হারাবে ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপ হয়েই ঢুকবে বঙ্গে

পুরী ও কলকাতা, ৪ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’-এর স্থলভাগে আছড়ে পড়ার তেমন কোনও সম্ভাবনা নেই। পুরীর উপকূলের কাছেই শক্তি হারাবে এই ঘূর্ণিঝড়, গভীর নিম্নচাপ হয়েই ঢুকবে পশ্চিমবঙ্গের উপকূলে। শনিবার সকালে ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, বিশাখাপত্তনম থেকে ২৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, গোপালপুর থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণে, পুরী থেকে ৪১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং পারাদ্বীপ থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল ঘূর্ণিঝড় জাওয়াদ। আইএমডি আরও জানিয়েছে, ঘূর্ণিঝড় ধীরে ধীরে দুর্বল হবে এবং পরবর্তী ১২ ঘন্টার মধ্যে প্রায় উত্তর দিকে সরে যেতে পারে এবং তারপরে ওডিশা উপকূল বরাবর উত্তর-উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ৫ ডিসেম্বর দুপুরে গভীর নিম্নচাপ হিসেবে পুরীর কাছে পৌঁছতে পারে। এরপর আরও দুর্বল হয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।”

স্বস্তির বিষয় হল, স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা নেই ঘূর্ণিঝড় জাওয়াদ-এর। পুরীর কাছে পৌঁছেই শক্তিক্ষয় হয়ে এই ঘূর্ণিঝড়ের, পশ্চিমবঙ্গে ঢোকার আগে আরও শক্তি হারিয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। শনিবার সকালে ভারী বৃষ্টি হয়েছে পুরীতে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া। কলকাতা ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এদিন সকালে থেকেই মেঘে ঢাকা। শীতের আমেজ একেবারেও ছিল না। আগামী ২৪ ঘন্টা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top