News Flash

  • Home
  • Uncategorized
  • kangana Ranaut : কঙ্গনার গাড়ি আটকে ধুন্ধুমার, চাপে পড়ে কৃষকদের কাছে ক্ষমাপ্রার্থনা অভিনেত্রীর
Image

kangana Ranaut : কঙ্গনার গাড়ি আটকে ধুন্ধুমার, চাপে পড়ে কৃষকদের কাছে ক্ষমাপ্রার্থনা অভিনেত্রীর

চন্ডীগড়, ৩ ডিসেম্বর (হি.স) : কৃষক আন্দোলন নিয়ে মন্তব্যের জেরে বিপাকে বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সরাসরি বিক্ষোভের মুখে অভিনেত্রী। শুক্রবার পঞ্জাবের কিরাতপুর সাহিবে আন্দোলনরত কৃষকরা কঙ্গনা রানাওয়াতের গাড়ি ঘিরে ফেলে ক্ষমা চাওয়ার দাবি জানাতে থাকেন বলে খবর। যদিও অভিনেত্রীর দাবি, আন্দোলনকারী কৃষকেরা তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। চন্ডীগড়-উনা হাইওয়েতে যানজটও তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।


জানা গিয়েছে, এদিন মানালি থেকে চণ্ডীগড় যাচ্ছিলেন কঙ্গনা। রোপড়ের কাছে বুঙ্গা সাহিবে আটকানো হয় অভিনেত্রীর কনভয়। আন্দোলনকারী দলে ছিলেন প্রচুর শিখ কৃষক ও মহিলা। তারা কঙ্গনার কাছে কৃষক আন্দোলন নিয়ে তাঁর ‘খালিস্তানি’ মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার দাবি করেন।


জানা গিয়েছে, এক-দেড় ঘণ্টা এই অচলাবস্থা চলার পর শেষ অবধি নতি স্বীকার করেন অভিনেত্রী। গাড়ির বাইরে এসে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চান কঙ্গনা। কৃষকদের অভিবাদনও করেন। এরপরই বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। অবরোধ মুক্ত হতেই চন্ডীগড়ের উদ্দেশে রওনা দেন অভিনেত্রী।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top